খালেছ
বানান বিশ্লেষণ: খ্+আ+ল্+এ+ছ্+অ
উচ্চারণ: kha.les (খা.লেছ্)
শব্দ উৎস: আরবি খালিস (خالص)>বাংলা খালেস>আঞ্চলিক খালেছ
পদ: বিশেষণ
অর্থ: খাঁটি
তোরা আয় গো সখীগণ...
ওরে খালেছ দিলে যে হইবে সুজন হায় রে [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-৪৫]

আপে আল্লা কাদির গনি, সবাকার সাই...
খালেছ আল্লার বান্দা, নবীজির উম্মত [কালা শাহ] [তথ্য]
[কালাশাহ গীতিসমগ্র, নন্দলাল শর্মা সম্পাদিত, মাতৃভূমি প্রকাশনী। গান-১৬৭]

পবিত্র নামের মালা গলেতে পরে...
দোয়া চাহে বাবার কাছে খালেছ অন্তরে [দুর্বিন শাহ] [তথ্য]
[দুর্বিন শাহ সমগ্র, সুমনকুমার দাশ সম্পাদিত, উৎস প্রকাশন। গান-৭৭]

সমার্থক শব্দাবলী : বিশুদ্ধ
তথ্যসূত্র