খাড়ি
বানান বিশ্লেষণ: খ্+আ+ড়্+ই
উচ্চারণ: khadi (খাড়ি)
শব্দ উৎস: সংস্কৃত খণ্ডিত (खण्डित)>খনডি>বাংলা খাঁড়ি
পদ: বিশেষণ
অর্থ:
১. গাছ অথবা বাঁশকে দাঁ-কুড়াল প্রভৃতি হাঁতিয়ার দ্বারা লম্ব বরাবর ফাটালে যে অমসৃন খণ্ডসমূহ পাওয়া যায় (খড়ি)
আহা রে পাষাণের মন রে তোর কি হইবে গতি...
কাটিয়া কলার গাছ করিব তিন খাড়ি [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-২৪]
২. নদীর মূলস্রোতের পার্শ্ববর্তী গৌণ জলস্রোত
যা করো তা করো সকালে...
ত্রিশ হাজার বছরের পাড়ি, কূলকিনারা নাই তার খাড়ি গো [কালা শাহ] [তথ্য]
[কালাশাহ গীতিসমগ্র, নন্দলাল শর্মা সম্পাদিত, মাতৃভূমি প্রকাশনী। গান-২২৪]

মাঝি বাইও বাইও তরী, বেলা থাকতে দেই পাড়ি...
উল্টা হাওয়ায় নাও লইয়া যায়, মদনগঞ্জের খাড়ি [জালাল উদ্দিন খাঁ] [তথ্য]
[জালালগীতিকা সমগ্র, সম্পাদনা যতীন সরকার, নন্দিত প্রকাশনী। গান-৯৩]
৩. পায়ে পরার অলংকারবিশেষ
দেইখে আইলাম শ্যামকালা গো সজনী...
শ্যামের পদেতে শোভিয়াছে পঞ্চ কাঠিখাড়ি [শ্রী রাধারমণ দত্ত] [তথ্য]
[রাধারমণ গীতিমালা, নন্দলাল শর্মা সম্পাদিত, বাংলা একাডেমী। গান-৪০৬]

সমার্থক শব্দাবলীঃ টুকরা, খাল, খড়ি, কাঠিখাড়ি, নূপুর


তথ্যসূত্র: