খেকরি
বানান বিশ্লেষণ: খ্+এ+ক্+র্+ই
উচ্চারণ: khek.ri (খেক.রি)
শব্দ উৎস: অহমিয়া খিৰিকী>বাংলা খিরকি>ধ্বনিগত পরিবর্তন খেরকি>হবিগঞ্জের আঞ্চলিক উচ্চারণে বিবর্তন খেকরি
পদ: বিশেষ্য
অর্থ:
১. জানালা, ঝরকা, কটরা
ক) মন রে, ইন্দ্রপুরের বালাখানা তার খেকরী কাটা নয় নিশানা
পঞ্চকুড়ি ষোল জনা সৈন্য সেনা মেঘাবান
[বাউল ফকির পদাবলি শেখ ভানু। সুমনকুমার দাশ সম্পাদিত। অন্বেষা প্রকাশনী, ৯ বাংলাবাজার ঢাকা-১১০০। অমর একুশে বইমেলা ২০১৭।গান সংখ্যা-৩। পৃষ্ঠা:১৯]
খ) খিড়কী দিয়া দেখি আমি বাগিচার মাঝে ।
দেখিয়া রঙ্গের ঝলক মন মোর মজে ।।
[হাছন রাজা সমগ্র, দেওয়ান মোহাম্মদ তাছাওয়ার রাজা, জানুয়ারী ২০০৯, পাঠক সমাবেশ, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা।
গান সংখ্যা-৪।পৃষ্ঠা: ১১০]
সমার্থক শব্দাবলি: জানালা, বায়ুরন্ধ্র, অন্তপুরের ছোট প্রবেশদ্বার, বাতায়ন, পশ্চাৎদ্বার, গুপ্তদ্বার
তথ্যসূত্র:
- বাংলা একাডেমী ব্যাবহারিক বাংলা অভিধান,ডক্টর মুহম্মদ এনামুল হক সম্পাদিত।পৃষ্ঠা:৩২৩
- বঙ্গীয় শব্দকোষ ১ম খণ্ড, হরিচরণ বন্দ্যোপাধ্যায়, সপ্তম মুদ্রণ ২০০৮, সাহিত্য আকাদেমি, জীবন তারা, ২৩এ/৪৪এক্স ডায়মন্ড হারবার রোড, কলকাতা ৭০০০৫৩।পৃষ্ঠা:৭৩৭
- সরল বাঙ্গালা অভিধান,সুবলচন্দ্র মিত্র সংকলিত,নিউ বেঙ্গল প্রেস প্রাইভেট লিমিটেড,৬৮ কলেজ স্ট্রীট কলিকাতা-৭৩।।পৃষ্ঠা:৪৪৯
- বাংলা একাডেমী বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান,ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত,তৃতীয় পুণর্মূদ্রন জুন ২০০৯,।পৃষ্ঠা:১৫৯