খেওয়ানী
বানান বিশ্লেষণ: খ্+এ+ও+য়্+আ+ন্+ঈ
উচ্চারণ: khew.ani (খেউ.আনি)
শব্দ উৎস: সংস্কৃত ক্ষেপ (क्षेप)>প্রাকৃত খেঅ>বাংলা খেয়া>আঞ্চলিক খ্যাওয়া+নি>খেওয়ানী
পদ: বিশেষ্য
অর্থ: খেয়াঘাটের মাঝি (ভবপারের কর্ণধার)
ও শ্যাম বন্ধুয়ারে, ও বন্ধু আমি তোমার দরশন ভিখারিরে...
ও আমার খেওয়ানীরে খাইছে লঙ্কার বাঘে রে [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-৩১]

অকূল নদীর পারে রে বসে অন্ধকারে রে...
নাও আছে খেওয়ানী নাই [দুর্বিন শাহ] [তথ্য]
দুর্বিন শাহ সমগ্র, সুমনকুমার দাশ সম্পাদিত, উৎস প্রকাশন। গান-৬০]

ঠাকুর মোরে পার করবায় নি...
পয়সা কড়ি নাই গফুর রহিম খেওয়ানী [হাছন রাজা] [তথ্য]
[হাছন রাজা সমগ্র, দেওয়ান মোহাম্মদ তাছাওয়ার রাজা, পাঠক সমাবেশ। গান-৮৫]

সমার্থক শব্দাবলীঃ খেয়ামাঝি, খেয়ারি, খেয়ারী, খ্যাওয়ানী


তথ্যসূত্র: