খুবি
বানান বিশ্লেষণ: খ্+উ+ব্+ই
উচ্চারণ: khub.i (খুব.ই)
শব্দ উৎস: ফার্সি খূবী (خوبی)>বাংলা খুবি
পদ: বিশেষণ
অর্থ: শোভা
১. প্রশংসা
মন তুমি চড়িয়াছ স্বপনের ঘোড়া...
করিল কোরআনের খুবি, এক প্রাণে জগৎ জোড়া [মাওলানা তোতা মিয়া ফকীর] [তথ্য]
[দেওয়ান আযীয, আযীযীয়া দরবার শরীফ,রামমালা রোড,ঠাকুরপাড়া, কুমিল্লা। গান-২৬২]

দারুণ প্রেম করিলে হয় যন্ত্রণা...
জগতে যার প্রেমের খুবি রে [দুর্বিন শাহ] [তথ্য]
[দুর্বিন শাহ সমগ্র, সুমনকুমার দাশ সম্পাদিত, উৎস প্রকাশন। গান-১৬৩]
২. শোভা
আমার বন্ধের রুপ আচানক সুন্দর...
কি কবো তার ভঙ্গি রে, কি কবো তার খুবি [হাছন রাজা] [তথ্য]
[হাছন রাজা সমগ্র, দেওয়ান মোহাম্মদ তাছাওয়ার রাজা, পাঠক সমাবেশ। গান-৪০২]

আমার মওলাজির কুদরতের খেলা কে বুঝবে রে ভাই...
গড়িয়া আসমান জমি, চন্দ্র-সূর্য্য দেখতে খুবি [কালা শাহ] [তথ্য]
[কালাশাহ গীতিসমগ্র, নন্দলাল শর্মা সম্পাদিত, মাতৃভূমি প্রকাশনী। গান-১১০]

দেখো দেখো নূর পেয়ালা আগে থেকেই কবুল করো...
তোমার এই দ্বীনের খুবি প্রকাশ হবে দীপ্তকার [লালন ফকীর] [তথ্য]
[অখণ্ড লালনসঙ্গীত, আবদেল মাননান সম্পাদিত, রোদেলা প্রকাশনী। গান-১০]
৩. তেলের শিশি (কুপি>খুপি>খুবি)
সখিগণ চল, চল সরোবরে যাব...
ফুলের সাজি, তেলের খুবি [কাজী নজরুল ইসলাম] [তথ্য]
[নজরুল-সঙ্গীত সংগ্রহ, নজরুল ইন্সটিটিউট, ঢাকা। গান-২৬৮৩]

সমার্থক শব্দাবলীঃ সৌন্দর্য, মঙ্গল, কল্যাণ, ভালাই


তথ্যসূত্র: