খুপ
বানান বিশ্লেষণ: খ্+উ+প্+অ
উচ্চারণ: khup (খুপ্)
শব্দ উৎস: সংস্কৃত ক্ষুপ (क्षुप)>বাংলা খোপ>আঞ্চলিক খুপ
পদ: বিশেষ্য
অর্থ:
১. খোপ (হাঁস-মুরগী-কবুতর প্রভৃতি গৃহপালিত পাখির জন্য নির্মিত বাসস্থান)
একদিন তোর এই দেহের বসতি ছাড়তে হবে...
ওরে ধইরা নিবে খুপের কইতর, পইড়া রবে লাশ [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-২৭]
সমার্থক শব্দাবলীঃ খোপ, কটরা
তথ্যসূত্র
- বাংলা একাডেমী ব্যাবহারিক বাংলা অভিধান,ডক্টর মুহম্মদ এনামুল হক সম্পাদিত। পৃষ্ঠা: ৩৩৩