কইতর
বানান বিশ্লেষণ: ক্+অ+ই+ত্+অ+র্+অ
উচ্চারণ: koi.tor (কোই.তোর্)
শব্দ উৎস: ফার্সি কবূতর (کبوتر)>বাংলা কবুতর>আঞ্চলিক কউতর>কইতর
পদ: বিশেষ্য
অর্থ:
১.
একদিন তোর এই দেহের বসতি ছাড়তে হবে...
ওরে ধইরা নিবে খুপের কইতর, পইড়া রবে লাশ [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-২৭]
সমার্থক শব্দাবলীঃ কবুতর, কপোত, পায়রা
তথ্যসূত্র
- বাংলা একাডেমী ব্যাবহারিক বাংলা অভিধান,ডক্টর মুহম্মদ এনামুল হক সম্পাদিত। পৃষ্ঠা: ২০৫