কল
বানান বিশ্লেষণ: ক্+অ+ল্+অ
উচ্চারণ: kol (কল্)
শব্দ উৎস: সংস্কৃত কলা (कला)>বাংলা কল
পদ: বিশেষ্য
অর্থ:
১. কৌশল
খুঁজলে না মন অমূল্য ধন, খুঁজলে পাবে দরশন...
মন রে ডাক দে কলে, আসবে ছলে [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-৩৯]

ওকে বল্‌, সখী, বল্‌― কেন মিছে করে ছল...
কাঁদিতে জানে না এরা,  কাঁদাইতে জানে কল― [রবীন্দ্রনাথ ঠাকুর] [তথ্য]
[গীতবিতান, বিশ্বভারতী, কার্তিক ১৪১২, পর্যায় প্রেম। গান-৩৮০]

এক ফকির দেখেছি ভাই সৃষ্টিছাড়া...
বেড়ায় তলের কলে দুদ্দু সেই এক গোঁড়া [দুদ্দু শাহ] [তথ্য]
[দুদ্দু শাহের ভাবসঙ্গীত ১, আবদেল মাননান সম্পাদিত, লালন সংঘ। গান-২২২]

আগে মন সাজো প্রকৃতি...
যে আছে ষড়দলে সাধো তারে উল্টোকলে [লালন ফকীর] [তথ্য]
[অখণ্ড লালনসঙ্গীত, আবদেল মাননান সম্পাদিত, রোদেলা প্রকাশনী। গান-৫২১]

আগে না জাইনে গো ললিতে...
আমায় উল্টা কলে ধরছে যমে [শ্রী রাধারমণ দত্ত] [তথ্য]
[বাউল কবি রাধারমণ গীতি সংগ্রহ, বিজনকৃষ্ণ চৌধুরী সম্পাদিত, বুক ওয়াল্ড, আগরতলা। গান-৫৫৭]

আমি এত দোষী কিসে...
কিন্তু এমন কল করেছ কালী, [শ্রী রামপ্রসাদ সেন] [তথ্য]
[বাঙালির গান, দুর্গাদাস লাহিড়ি, পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি। গান-১৭]

আমরা, 'Dey' কি 'Ray' কি 'Sanyal'...
ওহো! কি কল ক'রেছে, আ মরি! [রজনীকান্ত সেন] [তথ্য]
[রজনীকান্ত সঙ্গীত সমগ্র, সুনীলময় ঘোষ ও নিশীথ সাধু, সাহিত্যম্, কলকাতা। গান-১৬]
২. যন্ত্র
ওরে ধ্বংস-পথের যাত্রী-দল! ধর্‌ হাতুড়ি, তোল্‌ কাঁধে শাবল...
ও ভাই আমরা কলির কলের কুলি, কলুর বলদ চক্ষে-ঠুলি [কাজী নজরুল ইসলাম] [তথ্য]
[নজরুল-সঙ্গীত সংগ্রহ, নজরুল ইন্সটিটিউট, ঢাকা। গান-২৩০৫]

এই যে শুনি অপরুপ ধ্বনি...
কলের গান রং মহলে, কত মিষ্ট শুনি [জালাল উদ্দিন খাঁ] [তথ্য]
[জালালগীতিকা সমগ্র, সম্পাদনা যতীন সরকার, নন্দিত প্রকাশনী। গান-৭০]

আমার বাকসো ভাঙিয়া মাল নিলো গো রসের কামিনী...
কলের তালা, কলের বাকসো ভাইরে কলের ছুড়ানি [কালা শাহ] [তথ্য]
[কালাশাহ গীতিসমগ্র, নন্দলাল শর্মা সম্পাদিত, মাতৃভূমি প্রকাশনী। গান-৩৯]

হাছন রাজা নাচতে আছে আল্লা আল্লা করি...
কলে কলে কল বসাইয়া হাওয়ায় করিয়ে ভর [হাছন রাজা] [তথ্য]
[হাছন রাজা সমগ্র, দেওয়ান মোহাম্মদ তাছাওয়ার রাজা, পাঠক সমাবেশ। গান-১৮৬]

চিৎকারে জগৎবাসী, বিকারেতে নাহি সুখ...
আপনি নিজ কৌশলে বন্দি আছে মানব কলে [মনোমোহন দত্ত] [তথ্য]
[মলয়া বা সদ্ভাব সঙ্গীত, মনোমোহন দত্ত, আনন্দ আশ্রম, সাতমোড়া, ব্রাহ্মণবাড়িয়া। গান-৪১]

অটোমেটিক কলের মেশিন এই দেহ সবার...
কলকব্জায় ঝঙ্কার ধরবে [দুর্বিন শাহ] [তথ্য]
[দুর্বিন শাহ সমগ্র, সুমনকুমার দাশ সম্পাদিত, উৎস প্রকাশন। গান-১১৮]

আমি কেমনে সইয়ে থাকি, আমি কেমনে...
দীনহীনে স্নেহ করে কল ঘুরাইল নাকি। [দেওয়ান আবদুল আযীয] [তথ্য]
[দেওয়ান আযীয, আযীযীয়া দরবার শরীফ,রামমালা রোড,ঠাকুরপাড়া, কুমিল্লা। গান-৪৫]

পাইতাম যদি রাখতাম তোরে হৃদয়...
খেলা কর কুদরতের কলে [মাওলানা তোতা মিয়া ফকীর] [তথ্য]
[দেওয়ান আযীয, আযীযীয়া দরবার শরীফ,রামমালা রোড,ঠাকুরপাড়া, কুমিল্লা। গান-২৫৫]


সমার্থক শব্দাবলীঃ ফাঁদ


তথ্যসূত্র: