কমিনা
বানান বিশ্লেষণ: ক্+অ+ম্+ই+ন্+আ
উচ্চারণ: ko.mina (কো.মিনা)
শব্দ উৎস: ফার্সি কমিন (کمین)>বাংলা কমিনা
পদ: বিশেষণ
অর্থ: বদলোক
দয়াল নবিজি তুমি শফিউল উম্মত...
দয়া করে কমিনারে তরাইও সিরাতের পথ [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-৫০]
কইতে দুঃখ হৃদয় ফাটে...
সীমার কমিনা ওই দাস্ত কারবালায় [দুর্বিন শাহ] [তথ্য]
[দুর্বিন শাহ সমগ্র, সুমনকুমার দাশ সম্পাদিত, উৎস প্রকাশন। গান-৫৫]
কুল পাবে না, নবীজি বিনে কূল পাবে না...
কালাশা কমিনা, না চিনি সে আপনা [কালা শাহ] [তথ্য]
[কালাশাহ গীতিসমগ্র, নন্দলাল শর্মা সম্পাদিত, মাতৃভূমি প্রকাশনী। গান-১২৯]
আমার রব পিয়ারা নবজির কি মুখ দেখিবেরে...
মারিল কাফের কমিনা [খালেক দেওয়ান] [তথ্য]
[খালেক দেওয়ান গীতি সমগ্র ১ম খণ্ড, হাসানুল কবীর সম্পাদিত, র্যামন পাবলিশার্স। গান-৩৪১]
সমার্থক শব্দাবলী: ছোটলোক, নীচ, অধম, তুচ্ছ, হীন, অসৎ, ইতর
তথ্যসূত্র:
- বাংলা একাডেমি ব্যাবহারিক বাংলা অভিধান, ডক্টর মুহম্মদ এনামুল হক সম্পাদিত। পৃষ্ঠা: ২২৪