কোছ
বানান বিশ্লেষণ: ক্+ও+ছ্+অ
উচ্চারণ: kos (কোছ্)
শব্দ উৎস: সংস্কৃত √কুঞ্চ (कुञ्च्)>বাংলা কোঁচ>আঞ্চলিক কোছ
পদ: বিশেষ্য
অর্থ: পরিধেয় বস্ত্রের কুঞ্চিত অগ্রভাগ যা অস্থায়ী থলে হিসেবে ব্যাবহৃত হয়
ওরে দুনিয়া স্বপনের ঘর...
ছিরে বসিয়া জিজ্ঞাসিবা কোছের আমল [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-৩২]

শাক তুলিবার আসিয়া কন্যা আইলতে বসিয়া...
আরে আসিছেন উজান বেলায় রে ও কন্যা কোমরে কোছ বান্ধিয়া [নুরুল ইসলাম জাহিদ] [তথ্য]
[ছায়ানট সংগৃহীত চিলমারির নুরুল ইসলাম জাহিদের ভাওয়াইয়া। গান-১১]


সমার্থক শব্দাবলীঃ কোঁচা, কোঞ্চা, কোঁচ্
বাঁশ কাটিতে চলল রূপাই কোঁচায় বেঁধে চিঁড়া...
দুপুর বেলায় খায় যেন সে—মায় দিয়াছে কিরা [জসীম উদ্‌দীন] [তথ্য]
[নকশী কাঁথার মাঠ, জসীম উদ্‌দীন, পলাশ প্রকাশনী, ১০ জসীম উদ্‌দীন রোড, ঢাকা। পরিচ্ছেদ-৫]

মান্‌‌ষের মধ্যে শ্রেষ্ঠ সেই, যে পুরো পাঁচ হাত লম্বা...
সেই বাবু, যে কোঁচা হাতে জামায় ফুঁ দিয়ে চলে [রজনীকান্ত সেন] [তথ্য]
[রজনীকান্ত সঙ্গীত-সমগ্র, সুনীলময় ঘোষ ও নিশীথ সাধু, সাহিত্যম্। গান-২৩৩]

তথ্যসূত্র