কোশেশ
বানান বিশ্লেষণ: ক্+ও+শ্+এ+শ্+অ
উচ্চারণ: ko.sesh (কো.শেশ্)
শব্দ উৎস: ফার্সি কোশিশ (کوشش)>কোশেশ
পদ: বিশেষ্য
অর্থ:
১. চেষ্টা করা
আমি তোমায় ডাকি বন্ধুরে ও বন্ধু না পাইলাম উদ্দেশ...
দেখলে না কইরে কোশেশ [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-১২]

সমার্থক শব্দাবলীঃ প্রচেষ্টা, প্রয়াস


তথ্যসূত্র: