কয়বর
বানান বিশ্লেষণ: ক্+অ+য়+ব্+অ+র্+অ
উচ্চারণ: koy.bor (কয়্.বর্)
শব্দ উৎস: আরবি কবর (قَبْر)>বাংলা কবর>আঞ্চলিক কয়বর
পদ: বিশেষ্য
অর্থ: সমাধি
ওরে দুনিয়া স্বপনের ঘর...
ডাক দিলে চলিয়া যাইবে ও মন কয়বর ভিতর [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-৩২]
একদিন আসবে পরকাল...
যেদিন রে কয়বরে যাবে [দুর্বিন শাহ] [তথ্য]
[দুর্বিন শাহ সমগ্র, সুমনকুমার দাশ সম্পাদিত, উৎস প্রকাশন। গান-১৩৭]
আমি আনন্দে আনন্দে দিমু প্রাণ...
সরকাৎ কয়বর পুলছেরাতে, কেমনে পার হইমু তাতে [কালা শাহ] [তথ্য]
[কালাশাহ গীতিসমগ্র, নন্দলাল শর্মা সম্পাদিত, মাতৃভূমি প্রকাশনী। গান-১৯৫]
সমার্থক শব্দাবলীঃ গোর
তথ্যসূত্র:
- বাংলা একাডেমি ব্যাবহারিক বাংলা অভিধান, ডক্টর মুহম্মদ এনামুল হক সম্পাদিত। পৃষ্ঠা: ২২১