কুলটা
বানান বিশ্লেষণ: ক্+উ+ল্+অ+ট্+আ
উচ্চারণ: kul.ota (কুল.অটা)
শব্দ উৎস: সংস্কৃত √কুল্ (कुल)+টা>বাংলা কুলটা
পদ: বিশেষণ
অর্থ: কুল্ বা স্বামীগৃহ ত্যাগ করে যে নারী
বন্ধু রে তোর কঠিন হিয়া...
কেউ দেয় খোটা কেউ বলে কুলটা [দুর্বিন শাহ] [তথ্য]
[দুর্বিন শাহ সমগ্র, সুমনকুমার দাশ সম্পাদিত, উৎস প্রকাশন। গান-২৩৯]

মন বাউল ও বাউল তোর মতি তোর মতি...
কুলটা জগতে হইলায় ধরিয়া উপপতি [হাছন রাজা] [তথ্য]
[হাছন রাজা সমগ্র, দেওয়ান মোহাম্মদ তাছাওয়ার রাজা, পাঠক সমাবেশ। গান-১৪৯]

তোরা বল সখী বল বল বল আমারে...
দেশমাতা হয় কুলটা [হেমাঙ্গ বিশ্বাস] [তথ্য]
[গণসংগীত সংগ্রহ, সুব্রত রুদ্র সম্পাদিত, নাথ ব্রাদার্স। গান-১৪]

সঙ্গে নিলেনা রে বন্ধু সঙ্গে নিলেনা...
লোকে বলে কুলটা, কলঙ্কের খোটা, সারাটা জগতে এই ঘোষণা [জালাল উদ্দিন খাঁ] [তথ্য]
[জালালগীতিকা সমগ্র, সম্পাদনা যতীন সরকার, নন্দিত প্রকাশনী। গান-১৭১]

সন্ন্যাসী বানাইলেরে বন্ধু...
এখন কেন ছাইড়া গেলা কুলটা বানাইয়া রে বন্ধু [কালা শাহ] [তথ্য]
[কালাশাহ গীতিসমগ্র, নন্দলাল শর্মা সম্পাদিত, মাতৃভূমি প্রকাশনী। গান-১৬৫]

করে কামসাগরে এই কামনা...
সেই কূলের কাটা করিলে যে কুলটা [লালন ফকীর] [তথ্য]
[অখণ্ড লালনসঙ্গীত, আবদেল মাননান সম্পাদিত, রোদেলা প্রকাশনী। গান-১০৪]

পাইলাম না সই প্রাণ বন্ধুরে রজনী হইলো ভোর...
কুলটা বানাইলো মোরে তার প্রেমে মজাইয়া [শ্রী রাধারমণ দত্ত] [তথ্য]
[বাউল কবি রাধারমণ গীতি সংগ্রহ, বিজনকৃষ্ণ চৌধুরী সম্পাদিত, বুক ওয়াল্ড, আগরতলা, ত্রিপুরা। গান-৫৬৮]
সমার্থক শব্দাবলীঃ অসতী, ভ্রষ্টা
তথ্যসূত্র