কুলুবিন মুমেনিন
বানান বিশ্লেষণ: ক্+উ+ল্+উ+ব্+ই+ন্+অ | ম্+উ+ম্+এ+ন্+ই+ন্+অ
উচ্চারণ: kulub.in | mumen.in (কুলুব.ইন | মুমেন.ইন)
শব্দ উৎস: আরবি ক্বাল্ব (হৃদয়)>কুলুব (বহুবচন)+উল (এর)+মুমিন (বিশ্বাসী)+ ইন (বহুবচন)>কুলুবুল মুমিনীন (বিশ্বাসীগণের হৃদয়সমূহ)>আঞ্চলিক ভাষায় বিবর্তন কুলুবিন মুমেনিন
পদ: বিশেষ্য
অর্থ:
১. এটি সুফি মতবাদের অন্যতম প্রধান ভিত্তিবাক্যের অংশ। মূল বাক্যটি হলোঃ কুলুবুল মুমিনীন আরশে আল্লাহ। অর্থঃ বিশ্বাসীর হৃদয়েই আল্লাহর আসন।
আমি তোমায় ডাকি বন্ধুরে ও বন্ধু না পাইলাম উদ্দেশ...
কুলুবিন মুমেনিন শুনি চিরদিন [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-১২]
বৎস, বলি রে এখন, ছওয়ালের জবাব বলি...
'কুলুবুল মুমিনিন' এই সংগীয় প্রমাণ [দেওয়ান আবদুল আযীয] [তথ্য]
[দেওয়ান আযীয, আযীযীয়া দরবার শরীফ, কুমিল্লা। গান-৮]
মালিক সাঁই নিরঞ্জন খোদা...
কুলুবিল মুমিনিন আরশিল্লা [দুর্বিন শাহ] [তথ্য]
[দুর্বিন শাহ সমগ্র, সুমনকুমার দাশ সম্পাদিত, উৎস প্রকাশন। গান-৯৯]
কেন হয় না তারে চিনা...
কুলুবেল মোমীনের কাছে, কলবেতে চাপা আছে [জালাল উদ্দিন খাঁ] [তথ্য]
[জালালগীতিকা সমগ্র, সম্পাদনা যতীন সরকার, নন্দিত প্রকাশনী। গান-৬৭]
লাইলাহা ইল্লা লাহু মোহাম্মদ রসুলুল্লা...
কুলুবিন মুমিন পড় আরশে আল্লা [কালা শাহ] [তথ্য]
[কালাশাহ গীতিসমগ্র, নন্দলাল শর্মা সম্পাদিত, মাতৃভূমি প্রকাশনী। গান-২২]
সমার্থক শব্দাবলীঃ কুলবিল মমিনীন, কুলবেল মোমেনীন
তথ্যসূত্র:
- বাংলা একাডেমী ব্যাবহারিক বাংলা অভিধান,ডক্টর মুহম্মদ এনামুল হক সম্পাদিত। পৃষ্ঠা: ২৩১ ও ১০০০
- বাংলা-ইংরেজী-আরবী ব্যবহারিক অভিধান, ড.মুহাম্মদ ফজলুর রহমান,সপ্তম সংস্করণ মার্চ ২০০৯, রিয়াদ প্রকাশনী, ৩৪ নর্থব্রুক হল রোড,বাংলাবাজার,ঢাকা,পৃষ্ঠা: ৭৬৩ ও ৬১০