কুঞ্জি
বানান বিশ্লেষণ: ক্+উ+ঞ্+জ্+ই
উচ্চারণ: kun.ji (কুন্.জি)
শব্দ উৎস: সংস্কৃত কুঞ্চিকা (कुञ्चिका)>কুংজিআ>বাংলা কুঞ্জি
পদ: বিশেষ্য
অর্থ:
১. চাবি, কাঠি
আসরে মন বনফুলে খেলা করব সাধনে...
কুঞ্জি দিয়া যমের কলে করবে আরাধনা রে [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-২১]
মাওলা বলে ডাক রসনা...
ঈমান ধন আখেরের পুঁজি সে ঘরে দিলে না কুঞ্জি [লালন ফকীর] [তথ্য]
[অখণ্ড লালনসঙ্গীত, আবদেল মাননান সম্পাদিত, রোদেলা প্রকাশনী। গান-২৮৬]
[লালন সমগ্র, আবুল আহসান চৌধুরী সম্পাদিত, পাঠক সমাবেশ। গান-৪৬২]
প্রেম জিনিসটা কঠিন বিষয়...
আসল প্রেমের কুঞ্জি ধরো [দুর্বিন শাহ] [তথ্য]
[দুর্বিন শাহ সমগ্র, সুমনকুমার দাশ সম্পাদিত, উৎস প্রকাশন। গান-১৫৮]
তাওয়াজ হাসিল করে, পীরের চরণ ধরে...
যদি সে নূর মিলে, তালা কুঞ্জি যায় খুলে [জালাল উদ্দিন খাঁ] [তথ্য]
[জালালগীতিকা সমগ্র, সম্পাদনা যতীন সরকার, নন্দিত প্রকাশনী। গান-১২২]
মনের কপাট দেখনা খুলে...
দমের কুঞ্জি করো পুঞ্জি, বইসা বইসা নিরলে [কালা শাহ] [তথ্য]
[কালাশাহ গীতিসমগ্র, নন্দলাল শর্মা সম্পাদিত, মাতৃভূমি প্রকাশনী। গান-১৭৫]
লাইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রাসুলুল্লাহ...
এই কলেমা কুঞ্জি করে পড়লে দিলে জবানে [খালেক দেওয়ান] [তথ্য]
[খালেক দেওয়ানের ভাবের গান, দেওয়ান আব্দুল খালেক মিয়া, বাউল কথা প্রকাশ। গান-৩৯৪]
সমার্থক শব্দাবলীঃ কুঞ্জিকাটি, কুঞ্জিকাঠি, কুজি
তথ্যসূত্র:
- বাংলা একাডেমী ব্যাবহারিক বাংলা অভিধান,ডক্টর মুহম্মদ এনামুল হক সম্পাদিত। পৃষ্ঠা:২৬৮
- বাংলা একাডেমী বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান, ড. মুহম্মদ শহীদুল্লাহ,তৃতীয় পুণর্মুদ্রণ জুন ২০০৯। পৃষ্ঠা:৭৪