লা মোকাম
বানান বিশ্লেষণ : ল্+আ | ম্+ও+ক্+আ+ম্+অ
উচ্চারণ : la | mo.kam (লা | মো.কাম্)
শব্দ উৎস : আরবি লা (لا) [নঞর্থক উপসর্গ]>বাংলা লা | আরবি মাকাম (مقام)>বাংলা মোকাম
পদ : বিশেষ্য
অর্থ : সুফি সাধনার একটি পর্যায় যেখানে সাধক নিজের আধ্যাত্মিক অস্তিত্বকে শূন্য করে আল্লাহতে বিলীন হয়ে যান অর্থাৎ ফানাফিল্লাহ হয়ে যান (মোকামে উলুহিয়াত বা শূন্য পর্যায়)
তোরা আয় গো সখীগণ...
লা-মোকামে গেলে পাবে তোরা, বন্ধুর দরশন [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-৪৫]

আপনারে চিনবি যদি মোর্শেদকে চিনো আগেতে...
লা মোকামে অন্বেষণ নিজ পরিচয় হয় তাতে [দুদ্দু শাহ] [তথ্য]
[দুদ্দু শাহের ভাবসঙ্গীত ১, আবদেল মাননান সম্পাদিত, লালন সংঘ। গান-১৪]

সাধন করবি যদি তোরা...
লা মোকামে লাগাম দিয়া, সদায় গিয়ে দৌড়া [জালাল উদ্দিন খাঁ] [তথ্য]
[জালালগীতিকা সমগ্র, সম্পাদনা যতীন সরকার, নন্দিত প্রকাশনী। গান-১১১]

ত্রিশ হরফে কোরান জারি চব্বিশে দেহ তৈয়ারী...
লামে লা মোকাম হইতে মিমে মহব্বত লাগায় [খালেক দেওয়ান] [তথ্য]
[খালেক দেওয়ান গীতি সমগ্র ১ম খণ্ড, হাসানুল কবীর সম্পাদিত, র‌্যামন পাবলিশার্স। গান-৩৭]

বলো রে সেই মনের মানুষ কোনজনা...
লা মোকামে সেই যে নূরী আদ্যমাতা নূর জহুরী [লালন ফকীর] [তথ্য]
[অখণ্ড লালনসঙ্গীত, আবদেল মাননান সম্পাদিত, রোদেলা প্রকাশনী। গান-৮৭১]
[লালন সমগ্র, আবুল আহসান চৌধুরী সম্পাদিত, পাঠক সমাবেশ। গান-৪২৫]
সমার্থক শব্দাবলী : লা মাকান, লা মাকাম
আদম তনের নাছুত পথে, লা-মাকানের তাজাল্লীতে [দেওয়ান আবদুল আযীয] [তথ্য]
[দেওয়ান আযীয, আযীযীয়া দরবার শরীফ, রামমালা রোড, ঠাকুরপাড়া, কুমিল্লা। গান-১৪৫]

তথ্যসূত্র