লাহুত
বানান বিশ্লেষণ: ল্+আ+হ্+উ+ত+অ
উচ্চারণ: la.hut (লা.হুত)
শব্দ উৎস: সংস্কৃত লোহিত (लोहित)>বাংলা লাহুত
পদ: বিশেষ্য
অর্থ:
১. রক্তিম (সূফিবাদ অনুসারে দেহের অভ্যান্তরে আঠারোটি মোকাম রয়েছে। তার একটির নাম লাহুত, যা রক্তিম বা লোহিত বর্ণের)
আহারে জীবন গেল বইয়া নদীর পারে...
লাহুত দরিয়া পারি ঢেউয়ে খলখল [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-২২]
মন তুমি গুরুর চরণ ভুলোনা...
হকের উপরে থাকবে যখন লাহুত মোকাম চিনবে তখন [লালন ফকীর] [তথ্য]
[অখণ্ড লালনসঙ্গীত, আবদেল মাননান সম্পাদিত, রোদেলা প্রকাশনী। গান-৪৫৪]
চল রে যাই আপন দেশে, আর ত ভাল লাগে না...
আপন দেশে আছে যারা, লাহুত পুরে থাকে তারা [দেওয়ান আবদুল আযীয] [তথ্য]
[দেওয়ান আযীয, আযীযীয়া দরবার শরীফ, রামমালা রোড, ঠাকুরপাড়া, কুমিল্লা। গান-৩২]
ধরলে না অধরা রে, ওরে পাগল ধরলে না অধরা...
লাহুত জবরুত নাছুতে খেলা করে কুদরতে [দুর্বিন শাহ] [তথ্য]
[দুর্বিন শাহ সমগ্র, সুমনকুমার দাশ সম্পাদিত, উৎস প্রকাশন। গান-১৩৩]
কেন হয় না তারে চিনা...
লাহুতে থাকিয়া ওঠে, নাছুতে তার আনাগোনা [জালাল উদ্দিন খাঁ] [তথ্য]
[জালালগীতিকা সমগ্র, সম্পাদনা যতীন সরকার, নন্দিত প্রকাশনী। গান-৬৭]
ঠিক করিয়া দে গো মুর্শীদ, ঠিক করিয়া দে...
লাহুত মলকুত নাছুত জবরুত, ঐ তনে আছে [কালা শাহ] [তথ্য]
[কালাশাহ গীতিসমগ্র, নন্দলাল শর্মা সম্পাদিত, মাতৃভূমি প্রকাশনী। গান-৪৫]
অতি সাধের ঘর ভাঙ্গিয়া নিল এক দিনের তুফানে...
ছুটিল লাহুতের নদী কমতি হইল বল [রাধারমণ দত্ত] [তথ্য]
[রাধারমণ গীতিমালা, নন্দলাল শর্মা সম্পাদিত, বাংলা একাডেমী। গান-১১২]
সমার্থক শব্দাবলীঃ লোহিত
তথ্যসূত্র:
- নজরুল রচনাবলী একাদশ খণ্ড, জন্মশতবর্ষ সংস্করণ, বাংলা একাডেমী, ঢাকা। পৃষ্ঠা:৩০২
- বাংলা একাডেমী বিবর্তনমূলক বাংলা অভিধান তৃতীয় খণ্ড (ভ-হ), গোলাম মুরশিদ সম্পাদিত, জুন ২০১৪। পৃষ্ঠা: ২৬২৮