লাড়কা
বানান বিশ্লেষণ: ল্+আ+ড়+ক্+আ
উচ্চারণ: lad.ka (লাড়.কা)
শব্দ উৎস: হিন্দি লড়কা (लड़का)>বাংলা লাড়কা
পদ: বিশেষ্য
অর্থ:
১. বালক, ছেলে
আল্লা আল্লা বলো ভাই যত মুমিনান...
এর মধ্যে এক লাড়কা কান্দিয়া উঠিলে [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-১৯]

অ মন, কাহাকে কাফের বইল না...
লা শরীক আল্লাহ তায়ালা, নাহি তার লাড়কা বালা [দেওয়ান আবদুল আযীয] [তথ্য]
[দেওয়ান আযীয, আযীযীয়া দরবার শরীফ, রামমালা রোড, ঠাকুরপাড়া, কুমিল্লা। গান-৫২]

আপে আল্লা কাদির গনি, সবাকার সাই...
জরু লাড়কা জমিদারী কিছু নাহি চায় [কালা শাহ] [তথ্য]
[কালাশাহ গীতিসমগ্র, নন্দলাল শর্মা সম্পাদিত, মাতৃভূমি প্রকাশনী। গান-১৬৭]

অনেক দিনের পাগল আমি, ঘুরে বেড়াই তার তালাশে...
জরু-লাড়কা মন বাবাজির, তখতো আমার জলে ভাসে [জালাল উদ্দিন খাঁ] [তথ্য]
[জালালগীতিকা সমগ্র, সম্পাদনা যতীন সরকার, নন্দিত প্রকাশনী। গান-৮]

হুকুমে আইছো রে বান্দা তলবে তালাশ...
জরু লাড়কা জমিদারী, পেয়ে হইলে বেহুইশারী [মনোমোহন দত্ত] [তথ্য]
[মলয়া বা সদ্ভাব সঙ্গীত, মনোমোহন দত্ত, আনন্দ আশ্রম, সাতমোড়া, ব্রাহ্মণবাড়িয়া। গান-২৭৯]

সমার্থক শব্দাবলীঃ পুত্রসন্তান


তথ্যসূত্র: