লিলুয়া বাতাস
বানান বিশ্লেষণ: ল্+ই+ল্+উ+য়+আ | ব্+আ+ত্+আ+স্+অ
উচ্চারণ: li.lua | ba.tash (লি.লুয়া | বা.তাস্)
শব্দ উৎস: লীল্+উয়া>লিলুয়া
পদ: বিশেষ্য
অর্থ:
১. ঝিরঝিরে হাওয়া
আমি মইলাম তোর পিরিতের আশে প্রাণ কালিয়া...
লিলুয়া বাতাসে উড়ায় ধ্বনি [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-১৪]

অকূলও দরিয়ারে মাঝি...
লিলুয়া বাতাসে মাঝি উঠলো গাঙের ঢেউ [দুর্বিন শাহ] [তথ্য]
[দুর্বিন শাহ সমগ্র, সুমনকুমার দাশ সম্পাদিত, উৎস প্রকাশন। গান-৫৭]

সমান পবন নইলে ঘুড্ডি ওড়েনা আকাশে...
উড়াইলা রঙ্গিলা ঘুড্ডি লিলুয়া বাতাসে [জালাল উদ্দিন খাঁ] [তথ্য]
[জালালগীতিকা সমগ্র, সম্পাদনা যতীন সরকার, নন্দিত প্রকাশনী। গান-২৪৮]

দিন তো গেলো রে মনা ভাই অবুঝারে বুঝাইতে...
তরী মাইলো রে লিলুয়া বাতাসে রে [রাধারমণ দত্ত] [তথ্য]
[বাউল কবি রাধারমণ গীতি সংগ্রহ, বিজনকৃষ্ণ চৌধুরী সম্পাদিত, আগরতলা। গান-৬৯]

সমার্থক শব্দাবলীঃ লীলুয়া বাতাস


তথ্যসূত্র: