লহু
বানান বিশ্লেষণ: ল+হ্+উ
উচ্চারণ: lohu (লোহু)
শব্দ উৎস: সংস্কৃত লোহিত (लोहित)>বাংলা লহু
পদ: বিশেষ্য
অর্থ:
১. রক্ত
আসমান জমিন জিলকি চমকায়...
টগবগিয়ে লহু হাসে [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-২০]
২. ফলক বা তক্তা (লওহ>আঞ্চলিক উচ্চারণ লহু)
ফুল ফুটেছে ঘ্রাণ ছুটেছে দুনিয়ায়...
সে ফুলে করিলে রৌশন, আরশ কুরশি লহু কলম [খালেক দেওয়ান] [তথ্য]
[খালেক দেওয়ানের ভাবের গান, দেওয়ান আব্দুল খালেক মিয়া, বাউল কথা প্রকাশ। গান-৩৫০]

জান্নাতের ফুল ফুটলো এসে...
আরশ কুরসী লহু কলম [দুর্বিন শাহ] [তথ্য]
[দুর্বিন শাহ সমগ্র, সুমনকুমার দাশ সম্পাদিত, উৎস প্রকাশন। গান-২৮]

সমার্থক শব্দাবলীঃ শোণিত, খুন, তখ্‌তা


তথ্যসূত্র: