লড়ি
বানান বিশ্লেষণ: ল+ড়্+ই
উচ্চারণ: lori(লোড়ি)
শব্দ উৎস: সংস্কৃত যষ্টি (यष्टि)>প্রাকৃত লট্ঠী>বাংলা লড়ি
পদ: বিশেষ্য
অর্থ:
১. লাঠি
যেমন অন্ধের লড়ি, হস্তে না থাকিলে রে [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-৫]
লড়ি ছড়ি কাঁচি কোদাল মুগুর চঙ্গ দাও আর কুড়াল [দেওয়ান আব্দুল খালেক মিয়া] [তথ্য]
[খালেক দেওয়ানের ভাবের গান, দেওয়ান আব্দুল খালেক মিয়া, বাউল কথা প্রকাশ। গান-৫০৩]
আঁধলের লড়ি বাছা নির্ধনের কড়া [কবিকঙ্কণ] [তথ্য]
[বাঙ্গালা ভাষার অভিধান, শ্রীজ্ঞানেন্দ্রমোহন দাস,ইণ্ডিয়ান পাবলিশিং হাউস,কলিকাতা। পৃষ্ঠা:১৪০]
২. একমাত্র অবলম্বন
সমার্থক শব্দাবলী: ডান্ডা, পাচন, লগুড়
তথ্যসূত্র:
- বাঙ্গালা ভাষার অভিধান, শ্রীজ্ঞানেন্দ্রমোহন দাস,ইণ্ডিয়ান পাবলিশিং হাউস,কলিকাতা। পৃষ্ঠা:৮৩১
- বাংলা একাডেমী বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান, ড. মুহম্মদ শহীদুল্লাহ,তৃতীয় পুণর্মুদ্রণ জুন ২০০৯। পৃষ্ঠা:৮৯৬
- বাংলা একাডেমী ব্যাবহারিক বাংলা অভিধান,ডক্টর মুহম্মদ এনামুল হক সম্পাদিত। পৃষ্ঠা:১০৪৮
- বঙ্গীয় শব্দকোষ দ্বিতীয় খণ্ড, হরিচরণ বন্দ্যোপাধ্যায়, সপ্তম মুদ্রণ ২০০৮, সাহিত্য আকাদেমি, কলকাতা। পৃষ্ঠা:১৯৪৫
- সংসদ বাংলা অভিধান, দেবজ্যোতি দত্ত, সাহিত্য সংসদ, কলকাতা। এপ্রিল ২০০২। পৃষ্ঠা:৫৩৩
- সরল বাঙ্গালা অভিধান। সুবলচন্দ্র মিত্র সংকলিত। ৮ম সংস্করণ জুলাই ১৯৮৪, নিউ বেঙ্গল প্রেস প্রাইভেট লিঃকলিকাতা। পৃষ্ঠা:৭৪০
- বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান,জামিল চৌধুরী সম্পাদিত, ১ ফেব্রুয়ারী ২০১৬।পৃষ্ঠা:৭১১