মাবুদ
বানান বিশ্লেষণ: ম্+আ+ব্+উ+দ্+অ
উচ্চারণ: ma.bud (মা.বুদ্)
শব্দ উৎস: আরবি মা'বুদ (معبود)>বাংলা মাবুদ
পদ: বিশেষ্য
অর্থ: উপাস্য
মনরে আমার, আপন দেশে যাবে...
কাফে রে কয় করলেন নবী সকল মাবুদ একে সার [দেওয়ান আবদুল আযীয] [তথ্য]
[দেওয়ান আযীয, আযীযীয়া দরবার শরীফ, রামমালা রোড, ঠাকুরপাড়া, কুমিল্লা। গান-১০১]

মাবুদ মওজুদ খোদা এইদেহেতে রয় [দুদ্দু শাহ] [তথ্য]
[দুদ্দু শাহের ভাবসঙ্গীত ১, আবদেল মাননান সম্পাদিত, লালন সংঘ। গান-৩২৮]

আমার হস্ত পদ তারই আমি হইতে না জুদা গো...
যাহাই দেখি সবই আমার মাবুদ আল্লাই হয় গো । [হাছন রাজা] [তথ্য]
[হাছন রাজা সমগ্র, দেওয়ান মোহাম্মদ তাছাওয়ার রাজা, পাঠক সমাবেশ। গান-৪০৯]

কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু পড়হে মোমীন...
কালেমা তৈয়বের মায়নি, মাবুদ বর্জক জানি [কালা শাহ] [তথ্য]
[কালাশাহ গীতিসমগ্র, নন্দলাল শর্মা সম্পাদিত, মাতৃভূমি প্রকাশনী। গান-১৫৮]

গুরুভজন কররে মন অকারণে হইসনে কানা...
মাবুদ যে কইরাছে সাবুদ অদ্ভত হইল সেজনা [খালেক দেওয়ান] [তথ্য]
[খালেক দেওয়ান গীতি সমগ্র ১ম খণ্ড, হাসানুল কবীর সম্পাদিত, র‌্যামন পাবলিশার্স। গান-১১৯]

মানবদেহের ভেদ জেনে করো সাধনা...
লালন কয় দিয়েছে মাবুদ এই অজুদে কেন খোজোনা [লালন ফকীর] [তথ্য]
[অখণ্ড লালনসঙ্গীত, আবদেল মাননান সম্পাদিত, রোদেলা প্রকাশনী। গান-৭৬]

সমার্থক শব্দাবলীঃ পূজনীয়, ইবাদতের যোগ্য


তথ্যসূত্র: