মাইল্য
বানান বিশ্লেষণ: ম্+আ+ই+ল্+য্+অ
উচ্চারণ: mail.lo (মাইল্.লো)
শব্দ উৎস: দেশী শব্দ মারলো>আঞ্চলিক মাইল>মাইলো>মাইল্য
পদ: ক্রিয়া
অর্থ: মারলো, আঘাত করলো
তোরা আয় গো সখীগণ...
দিনে দিনে মাইল্য ভাটি, ও তোর এ রূপ-যৌবন [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-৪৫]
মাইল্য পেয়ারী কামড় গালে, উঠিয়া আমার কোলে...
এমন কামড় মাইল্য গালে জ্বলে জ্বলে জ্বলে [হাছন রাজা] [তথ্য]
[হাছন রাজা সমগ্র, দেওয়ান মোহাম্মদ তাছাওয়ার রাজা, পাঠক সমাবেশ। গান-২৫৭]
বন্ধু বিনে বাঁচে না জীবন...
আমারে পরানে মাইল্য গো সখী [কালা শাহ] [তথ্য]
[কালাশাহ গীতিসমগ্র, নন্দলাল শর্মা সম্পাদিত, মাতৃভূমি প্রকাশনী। গান-১৫]
অয়রে শ্যামচাঁন্দের বাঁশি আকুল...
বাঁশি ধরি মাইল্য টান উড়িলো যুবতীর প্রাণ রে [শ্রী রাধারমণ দত্ত] [তথ্য]
[বাউল কবি রাধারমণ গীতি সংগ্রহ, বিজনকৃষ্ণ চৌধুরী সম্পাদিত, বুক ওয়াল্ড, আগরতলা, ত্রিপুরা। গান-৩০১]
সমার্থক শব্দাবলীঃ মারলো, মাইলো, মাইল
তথ্যসূত্র:
- বাংলা একাডেমি ব্যাবহারিক বাংলা অভিধান, ডক্টর মুহম্মদ এনামুল হক সম্পাদিত। পৃষ্ঠা: ৯৬৮