মালকুত
বানান বিশ্লেষণ: ম্+আ+ল+ক্+উ+ত্+অ
উচ্চারণ: mal.kut (মাল.কুত)
শব্দ উৎস: আরবি মালকুত (مَلَكوت)>বাংলা মালকুত
পদ: বিশেষ্য
অর্থ: আহরিত (দেহের মধ্যে রূহানী তাকত্ বা আধ্যাত্মিক শক্তি যেখানে সঞ্চিত হয়, সেই মোকাম)
কান্দিয়া না পাইলাম তোমার দিদার বন্ধুয়া গো...
বন্ধুয়া গো, কান্দাইলে যেই অবধি, বহিল মালকুত নদী [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-৩৪]

মন তুমি চড়িয়াছ স্বপনের ঘোড়া...
'মালকুতে' দেখ না খুঁজি, কোন রূপে কি দিছে ধরা।। [মাওলানা তোতা মিয়া ফকীর] [তথ্য]
[দেওয়ান আযীয, আযীযীয়া দরবার শরীফ,রামমালা রোড,ঠাকুরপাড়া, কুমিল্লা। গান-২৬২]

দেখবে যদি তোরা আয়...
লাহুত মালকুতের ঘরে, নাছুত জবরুত পরে [জালাল উদ্দিন খাঁ] [তথ্য]
[জালালগীতিকা সমগ্র, সম্পাদনা যতীন সরকার, নন্দিত প্রকাশনী। গান-৭৪]

শুন শুন ঐ বাজিছে ঐ মাওলার বাঁশী আজব শানে...
জব্রুত মালকুত নাছুতে, ঘুমন্ত জাগায়ে আনে [রমেশ শীল] [তথ্য]
[রমেশ শীল মাইজভান্ডারী গান সমগ্র, ড. সেলিম জাহাঙ্গীর, বাংলাদেশ শিল্পকলা একাডেমি। গান-৮৩]

রঙিলা বাড়ৈ এই ঘর বানাইয়াছে কলে...
মলকুতে মেকাঈল দিছে, ঘু সে আজরাইল । [হাছন রাজা] [তথ্য]
[হাছন রাজা সমগ্র, দেওয়ান মোহাম্মদ তাছাওয়ার রাজা, পাঠক সমাবেশ। গান-১৬৩]

চাইর চীজে বানাইলো ইস্টিমার, এ কী চমৎকার...
লাহুত মলকুত নাছুত জবরুত [কালা শাহ] [তথ্য]
[কালাশাহ গীতিসমগ্র, নন্দলাল শর্মা সম্পাদিত, মাতৃভূমি প্রকাশনী। গান-২৩০]

আপনা রং দেখ নিজ রঙ্গ বাহির করে...
জবরুত আর মলকুত, লাহুল-আর নাসুত [খালেক দেওয়ান] [তথ্য]
[খালেক দেওয়ান গীতি সমগ্র ১ম খণ্ড, হাসানুল কবীর সম্পাদিত, র‌্যামন পাবলিশার্স। গান-১০৫]

সমার্থক শব্দাবলীঃ চয়নকৃত, সংগৃহীত
তথ্যসূত্র: