সমার্থক শব্দাবলি: সংরক্ষণকারী, দেখাশোনাকারী, তত্ত্বাবধায়ক, চৌকিদার, মনযোগী১. রক্ষাকারী, তত্ত্বাবধায়ক, নিরাপত্তাদাতা, প্রহরী
মন রে, ইন্দ্রপুরের বালাখানা তার খেকরী কাটা নয় নিশানা...
পঞ্চকুড়ি ষোল জনা সৈন্য সেনা মেঘাবান [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-৩]
আসর বন্দি আগে নামেতে তোমার...
রাখি গো দ্বারে জেবরাএলে উত্তরে মেঘাবান আমার [কাজী নজরুল ইসলাম] [তথ্য]
[নজরুল সঙ্গীত সংগ্রহ, নজরুল ইন্সটিটিউট। গান-২৯৮১]
খ) আসরে বসিয়া যত হিন্দু মুসলমান
সবাকার তরে আল্লা হও মেঘাবান ।
[ইউসুফ জোলেখা কাব্যগ্রন্থ,ফকির গরীবুল্লাহ]
[বাংলা সাহিত্যের রূপরেখা (আদি, মধ্য ও নবযুগ),গোপাল হালদার,শ্রাবণ ১৩৬১,এ মূখার্জী অ্যান্ড কোং প্রাইভেট লিমিটেড,২ বঙ্কিম চ্যাটার্জী স্ট্রীট,কলকাতা-৭০০০৭৩।পৃষ্ঠা:২৩৪]