মেহের
বানান বিশ্লেষণ: ম্+এ+হ্+এ+র্+অ
উচ্চারণ: me.her (মে.হের্)
শব্দ উৎস: ফার্সি মিহির (مِهر)>বাংলা মেহের
পদ: বিশেষ্য
অর্থ:
১. দয়া
এলাহি আল আমিন আল্লাহ পরোয়ার...
মেহের করো মাবুদ আল্লাহ আমারে [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-২৮]
পাপ তো করেছি এবার...
আবার তাও মানুষে মেহের করে বারবার [দুদ্দু শাহ] [তথ্য]
[দুদ্দু শাহের ভাবসঙ্গীত ১, আবদেল মাননান সম্পাদিত, লালন সংঘ। গান-১৮৭]
এলাহী আলামিন গো আল্লা বাদশা আলমপনা তুমি...
আবার তারে মেহের করে আপনি লাগান কিনারে [লালন ফকীর] [তথ্য]
[অখণ্ড লালনসঙ্গীত, আবদেল মাননান সম্পাদিত, রোদেলা প্রকাশনী। গান-২৫১]
[লালন সমগ্র, আবুল আহসান চৌধুরী সম্পাদিত, পাঠক সমাবেশ। গান-১১৯]
সমার্থক শব্দাবলীঃ অনুগ্রহ, করুণা, স্নেহ
তথ্যসূত্র:
- বাংলা একাডেমি ব্যাবহারিক বাংলা অভিধান, ডক্টর মুহম্মদ এনামুল হক সম্পাদিত। পৃষ্ঠা: ৯৯৮