মেওয়া
বানান বিশ্লেষণ: ম্+এ+ও+য়্+আ
উচ্চারণ: me.wa (মে.ওয়া)
শব্দ উৎস: ফার্সি মীৱাহ (میوه)>বাংলা মেওয়া
পদ: বিশেষ্য
অর্থ: ফল
তুই বন্ধের পিরিতিরে হারাইলাম জাতি কুল...
ওরে মেওয়ার বাগানে যেমন বঞ্চিত বুলবুল [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-৪৩]
পরের শিকল ভাঙিস পরে...
ওরে শবরীর আধ-খাওয়া মেওয়া [অতুলপ্রসাদ সেন] [তথ্য]
[অতুলপ্রসাদ সমগ্র, সুনীলময় ঘোষ, সাহিত্যম্, কলকাতা। গান-৮৪]
হায়রে উল্টা নায়ের খেওয়া...
যে বুঝিল পার হইল, পাইল স্বর্গের মেওয়া [দেওয়ান আবদুল আযীয] [তথ্য]
[দেওয়ান আযীয, আযীযীয়া দরবার শরীফ,রামমালা রোড,ঠাকুরপাড়া, কুমিল্লা। গান-১৩৩]
আমার মওলাজির কুদরতের খেলা কে বুঝবে রে ভাই...
বানাইয়া আদম-হাওয়া, বেহেশতে দিলায় খাইতে মেওয়া [কালা শাহ] [তথ্য]
[কালাশাহ গীতিসমগ্র, নন্দলাল শর্মা সম্পাদিত, মাতৃভূমি প্রকাশনী। গান-১১০]
আছে ভাবের গোলা আসমানে তার মহাজন কোথা...
জমিনেতে মেওয়া ফলে আসমানে বরিষণ হলে । [লালন ফকীর] [তথ্য]
[অখণ্ড লালনসঙ্গীত, আবদেল মাননান সম্পাদিত, রোদেলা প্রকাশনী। গান-৫২৩]
[লালন সমগ্র, আবুল আহসান চৌধুরী সম্পাদিত, পাঠক সমাবেশ। গান-৩০]
গায়েবী আওয়াজে কয় শুনরে মুসলমান...
পরহেজ সবুরে মেওয়া, কোরাণে ফরমান । [মনোমোহন দত্ত] [তথ্য]
[মলয়া বা সদ্ভাব সঙ্গীত, মনোমোহন দত্ত, আনন্দ আশ্রম, সাতমোড়া, ব্রাহ্মণবাড়িয়া। গান-২৭৮]
সমার্থক শব্দাবলীঃ ফলমূল
তথ্যসূত্র
- বাংলা একাডেমি ব্যাবহারিক বাংলা অভিধান, ডক্টর মুহম্মদ এনামুল হক সম্পাদিত। পৃষ্ঠা: ৯৯৬