মোহিনী
বানান বিশ্লেষণ: ম্+ও+হ্+ই+ন্+ঈ
উচ্চারণ: mohi.ni (মোহি.নী)
শব্দ উৎস: সংস্কৃত মুহ্+ই+ইন্+ঈ (
मोहिनी)>বাংলা মোহিনী
পদ: বিশেষণ
অর্থ:

১. সম্মোহন বিদ্যা, মুগ্ধকরণ বিদ্যা

আমার মন মোহিনী রূপে হইল, ও রূপ ধরতাম কি প্রকার [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-৭]

কি মোহিনী জানো তুমি, মোহে কবলিত আমি [মহর্ষি মনোমোহন দত্ত] [তথ্য]
[মলয়া বা সদ্ভাব সঙ্গীত, মনোমোহন দত্ত, আনন্দ আশ্রম, সাতমোড়া। গান-২০১]

প্রেমের আবেশে প্রেমের জোশে খেলেন মোহিনী [কালা শাহ] [তথ্য]
[কালাশাহ গীতিসমগ্র, নন্দলাল শর্মা সম্পাদিত, মাতৃভূমি প্রকাশনী। গান-১৪৯]

গৌরায় কি মোহিনী জানে মনপ্রাণ সহিতে টানে [শ্রী রাধারমণ দত্ত] [তথ্য]
[বাউল কবি রাধারমণ গীতি সংগ্রহ, বিজনকৃষ্ণ চৌধুরী সম্পাদিত, বুক ওয়াল্ড, আগরতলা। গান-২৯৪]

২. পরমাসুন্দরী, মুগ্ধকারিণী
সহজে নবীনা ক্ষীণা, মোহিনী বসনহীনা [শ্রী রামপ্রসাদ সেন] [তথ্য]
[বাঙালির গান, দুর্গাদাস লাহিড়ি, পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি। গান-১৭১]

মা তুমি গো মন মোহিনী [জালাল উদ্দিন খাঁ] [তথ্য]
[জালালগীতিকা সমগ্র, সম্পাদনা যতীন সরকার, নন্দিত প্রকাশনী। গান-১৩৫]
৩. ভ্রান্তিকর, অচেতনকারিণী, জ্ঞাননাশিনী
সমার্থক শব্দাবলী : মনোহারী, চিত্তাকর্ষক
তথ্যসূত্র: