মইয়ত
বানান বিশ্লেষণ: ম্+ই+য়+ত্+অ
উচ্চারণ: moi.ot (মই.অত)
শব্দ উৎস: আরবি মৰত (مَوْت)>বাংলা মউত>আঞ্চলিক মইয়ত
পদ: বিশেষ্য
অর্থ:
১. মৃত্যু
আরে মন বলি তোরে, বারেবারে...
তখন মইয়তের পরে, অন্ধকার ঘোরে [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-১৮]

আল্লা পরওয়ার সবাকার, মালিক মোক্তার...
মইয়ত সময় কিছু জোর না খাটিবে [কালা শাহ] [তথ্য]
[কালাশাহ গীতিসমগ্র, নন্দলাল শর্মা সম্পাদিত, মাতৃভূমি প্রকাশনী। গান-১]

সমার্থক শব্দাবলীঃ ইন্তেকাল, পরলোকগমন, দেহ রাখা, দেহত্যাগ, মরণ


তথ্যসূত্র: