মস্ত
বানান বিশ্লেষণ: ম্+অ+স্+ত্+অ
উচ্চারণ: mos.to (মস্.তো)
শব্দ উৎস: ফার্সি মস্‌ত (مست)>বাংলা মস্ত
পদ: বিশেষণ
অর্থ: মাতাল বা আত্মহারা
দয়াল নবিজি তুমি শফিউল উম্মত...
বেহিসাবে মারা যাইমু, পাগল আমি, আমি মস্ত [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-৫০]

ম্যায় কন হু ইছ মাহাল্লামে...
নূরানী ছুরাত দেখকার, মস্ত হাল আদম কি হো [দেওয়ান আবদুল আযীয] [তথ্য]
[দেওয়ান আযীয, আযীযীয়া দরবার শরীফ,রামমালা রোড,ঠাকুরপাড়া, কুমিল্লা। গান-১৭৫]
সমার্থক শব্দাবলী: নেশাগ্রস্ত, মোহান্ধ, মত্ত, বিভোর
তথ্যসূত্র: