মজুদ
বানান বিশ্লেষণ: ম্+অ+জ্+উ+দ্+অ
উচ্চারণ: mo.zud (মো.জুদ)
শব্দ উৎস: আরবি মৱজুদ (موجود)
পদ: বিশেষণ
অর্থ:
১. বিদ্যমান
কাঙালের বন্ধুও, সময়ে নি পাইমু তোমারে...
বন্ধুও, জন্মিয়া না মৈলে রে বন্ধু মজুদ সংসারে [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-৩৩]
আওয়াজ বিনে কি ধন আছে এই সংসার...
আওয়াজে মজুদ আছে আল্লাহু পাক পরওয়ার [কালা শাহ] [তথ্য]
[কালাশাহ গীতিসমগ্র, নন্দলাল শর্মা সম্পাদিত, মাতৃভূমি প্রকাশনী। গান-৫৬]
মানবদেহের ভেদ জেনে করো সাধনা...
লাহুত নাসুন মালাকুত জাবরুত ছয় লতিফা এই দেহে মজুদ [লালন ফকীর] [তথ্য]
[অখণ্ড লালনসঙ্গীত, আবদেল মাননান সম্পাদিত, রোদেলা প্রকাশনী। গান-৭৬]
খোদে খোদা আল্লা রাধা দোস্ত মোহাম্মদ...
অজুদে মজুদ সাঁই দমে কেয়ামত [মনোমোহন দত্ত] [তথ্য]
[মলয়া বা সদ্ভাব সঙ্গীত, মনোমোহন দত্ত, আনন্দ আশ্রম, সাতমোড়া, ব্রাহ্মণবাড়িয়া। গান-২৮০]
২. সঞ্চয়
গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা...
শোষনকারী মজুদদারী দূর কর কালবাজারি [খালেক দেওয়ান] [তথ্য]
[খালেক দেওয়ান গীতি সমগ্র ১ম খণ্ড, হাসানুল কবীর সম্পাদিত, র্যামন পাবলিশার্স। গান-৪৮০]
সমার্থক শব্দাবলীঃ জমা, সঞ্চয়, উপস্থিত, অস্তিত্বশীল
তথ্যসূত্র:
- বাংলা একাডেমি ব্যাবহারিক বাংলা অভিধান, ডক্টর মুহম্মদ এনামুল হক সম্পাদিত। পৃষ্ঠা: ৯৪২