মুফতে
বানান বিশ্লেষণ: ম্+উ+ফ্+অ+ত্+এ
উচ্চারণ: muf.te (মুফ.তে)
শব্দ উৎস: ফার্সি মুফ্ত (مُفت)>বাংলা মুফ্ত+এ>মুফ্তে
পদ: বিশেষ্য
অর্থ:
১. বিনামূল্যে
আমি তোমার চরণের অধীন, ও সোনার মুর্শিদ...
ভাবিয়া শেখ ভানু বলে, সাই চরণ কি মুফতে মিলে [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-১৩]
সমার্থক শব্দাবলীঃ বিনা পয়সায়, মাগনা
তথ্যসূত্র:
- বাংলা একাডেমী ব্যাবহারিক বাংলা অভিধান,ডক্টর মুহম্মদ এনামুল হক সম্পাদিত। পৃষ্ঠা:৯৯২