মুজা
বানান বিশ্লেষণ: ম্+উ+জ্+আ
উচ্চারণ: muja (মুজা)
শব্দ উৎস: সংস্কৃত মুদ্রা (मुद्रा)>প্রাকৃত মুদা>বাংলা মুজা
পদ: ক্রিয়া
অর্থ: বন্ধ করা
তুমি আমার হৃদয় রতন রে বন্ধু...
আমি চক্ষু মুজে দেখি তোমার চান্দ বদন [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-৪৪]
দেশে যাইবার সাড়া হলো মনে লাগে ভয়...
দুটি চোখ মুজিলে দেখি দুনিয়া আঁধার [দুর্বিন শাহ] [তথ্য]
[দুর্বিন শাহ সমগ্র, সুমনকুমার দাশ সম্পাদিত, উৎস প্রকাশন। গান-১৩৬]
দিন তো কাছাইয়া আইলো কি করলে রে হাছন রাজা...
ভাল কার্যে তোমারও চক্ষু দুইটি রাখ মুজা [হাছন রাজা] [তথ্য]
[হাছন রাজা সমগ্র, দেওয়ান মোহাম্মদ তাছাওয়ার রাজা, পাঠক সমাবেশ। গান-৪৩৭]
শ্যাম কালা কোথায় পাই গো...
মুজলে নয়ন দেখি স্বপন শ্যাম লইয়া বেড়াই গো [শ্রী রাধারমণ দত্ত] [তথ্য]
[রাধারমণ গীতিমালা, নন্দলাল শর্মা সম্পাদিত, বাংলা একাডেমি, ঢাকা। গান-৮৬৫]
সমার্থক শব্দাবলী: মুদা
তথ্যসূত্র:
- বাংলা একাডেমী বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান, ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত, তৃতীয় পুণর্মুদ্রণ জুন ২০০৯। পৃষ্ঠা: ৮৬২