মুমিনান
বানান বিশ্লেষণ: ম্+উ+ম্+ই+ন্+আ+ন্+অ
উচ্চারণ: mumin.an (মুমিন.আন্)
শব্দ উৎস: আরবি মু'মিন (مُؤْمِن)+আন্ (বহুবচন)>বাংলা মুমিনান
পদ: বিশেষ্য
অর্থ:
১. বিশ্বাসীগণ
আল্লা আল্লা বলো ভাই যত মুমিনান [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-১৯]
দমে দমে পড়ো জিকির, আল্লাহু আল্লা...
কোন দমেতে মুমিনান, কোন দমে হাদীস কোরাণ [কালা শাহ] [তথ্য]
[কালাশাহ গীতিসমগ্র, নন্দলাল শর্মা সম্পাদিত, মাতৃভূমি প্রকাশনী। গান-১৭৩]
সমার্থক শব্দাবলীঃ ধর্মবিশ্বাসীগণ
তথ্যসূত্র:
- বাংলা একাডেমী ব্যাবহারিক বাংলা অভিধান,ডক্টর মুহম্মদ এনামুল হক সম্পাদিত। পৃষ্ঠা:১০০০
- বাংলা ইংরেজী আরবি ব্যাবহারিক অভিধান, ড. মুহাম্মদ ফজলুর রহমান, মার্চ ২০০৯, রিয়াদ প্রকাশনী, ৩৪ নর্থ ব্রুকহল রোড, বাংলাবাজার, ঢাকা। পৃষ্ঠা:৬০৩