নেছ
বানান বিশ্লেষণ: ন্+এ+ছ্+অ
উচ্চারণ: nes (নেছ্)
শব্দ উৎস: সংস্কৃত নিশ্বাস>বাংলা নিশাশ>আঞ্চলিক শব্দ ন্যাশ্>নেস্>নেছ্
পদ: বিশেষ্য
অর্থ:
১. দম ত্যাগ, ফুসফুস থেকে বায়ুর বহির্গমন {লোক-চিকিৎসায় বিষাক্ত গ্যাস CO₂, CH₄, H₂S ইত্যাদিকে সাঁপের নিশ্বাস (সাঁপা বাতাস) বলা হয়}
আমি তোমায় ডাকি বন্ধুরে ও বন্ধু না পাইলাম উদ্দেশ...
অঙ্গ জরজর, যারে মারিল সাঁপে নেছ [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-১২]

যথায় তথায় প্রেমিক নাই...
প্রভুর গায়ে নেছ মারিলে আমার উপায় নাই [দেওয়ান আবদুল আযীয] [তথ্য]
[দেওয়ান- আযীয, আযীযীয়া দরবার শরীফ, কুমিল্লা। গান-১৩]

কামিনী সাঁপিনী জাতি...
মারিয়া পিরিতের নেছ জীবনটা করিবে শেষ [দুর্বিন শাহ] [তথ্য]
[দুর্বিন শাহ সমগ্র, সুমনকুমার দাশ সম্পাদিত, উৎস প্রকাশন। গান-১৫০]

সমার্থক শব্দাবলীঃ নেস্, নেশ, ন্যাশ্


তথ্যসূত্র: