নেচ্ছারি
বানান বিশ্লেষণ: ন্+এ+চ্+ছ্+আ+র্+ই
উচ্চারণ: nes.sari (নেছ্.ছারি)
শব্দ উৎস: সংস্কৃত ন+সার্ (नसार्)>বাংলা নচ্ছার>আঞ্চলিক নেচ্ছার+ই>নেচ্ছারি
পদ: বিশেষণ
অর্থ:
১. অসার বা মৃতের ন্যায় (জ্যান্তে মরা)
আসরে মন বনফুলে খেলা করব সাধনে...
নত শিরে আসন কইরে নেচ্ছারি জীবন রে [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-২১]
সমার্থক শব্দাবলীঃ জ্যান্তে মরা
তথ্যসূত্র:
- বাংলা একাডেমী ব্যাবহারিক বাংলা অভিধান,ডক্টর মুহম্মদ এনামুল হক সম্পাদিত। পৃষ্ঠা:৬৫৭