নিদান
বানান বিশ্লেষণ: ন্+ই+দ্+আ+ন্+অ
উচ্চারণ: ni.dan (নি.দান)
শব্দ উৎস: সংস্কৃত নি+√দা+অন (नि + √दा + अन)>বাংলা নিদান
পদ: বিশেষণ
অর্থ:
১. অন্তিম, শেষ, চরম
আমি মরিমু মুর্শিদ ভাবে বুঝা যায়...
নিদান কালে মুর্শিদ মিরান নামটি [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-১৫]
লোকে যে না শোনেরে বন্ধু লোকে যে না শোনে...
ভুলে না যাইয়ো, মনেতে রাখিও, দেখা দিও নিদান মরণে [জালাল উদ্দিন খাঁ] [তথ্য]
[জালালগীতিকা সমগ্র, সম্পাদনা যতীন সরকার, নন্দিত প্রকাশনী। গান-৩৫৬]
বলো দেখি ভাই কী হয় মলে...
তাই হবি রে নিদান কালে [রামপ্রসাদ সেন] [তথ্য]
[বাঙালির গান, দুর্গাদাস লাহিড়ি, পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি। গান-২৫০]
২. হেতু, মূল, কারণ
বন্ধু, আমি তোমার চরণের ভিখারী...
তুমি ত করুণা নিদান, দেখ না নজর করি [তোতা মিয়া] [তথ্য]
[দেওয়ান আযীয, আযীযীয়া দরবার শরীফ,রামমালা রোড,ঠাকুরপাড়া, কুমিল্লা। গান-২২৯]
তোর সনে মোর আছে কি সম্বন্ধ...
মঙ্গল নিদান তুমি, সবই জানো অন্তর্যামী [মনোমোহন দত্ত] [তথ্য]
[মলয়া বা সদ্ভাব সঙ্গীত, মনোমোহন দত্ত, আনন্দ আশ্রম, সাতমোড়া, ব্রাহ্মণবাড়িয়া। গান-২৫৫]
৩. ব্যাধি নির্ণয়কারী শাস্ত্র
৪. বিপদ, দুঃসময়
হইলি না তুই নবীজির অধীন...
বড় নিদান জানিও সেই দিন [কালা শাহ] [তথ্য]
[কালাশাহ গীতিসমগ্র, নন্দলাল শর্মা সম্পাদিত, মাতৃভূমি প্রকাশনী। গান-১২]
ও আমি সদায় থাকি রিপুর মাঝে...
একদিন কাম আয় নিদান কালে [রাধারমণ দত্ত] [তথ্য]
[বাউল কবি রাধারমণ গীতি সংগ্রহ, বিজনকৃষ্ণ চৌধুরী সম্পাদিত, বুক ওয়াল্ড, আগরতলা, ত্রিপুরা। গান-২২]
সমার্থক শব্দাবলীঃ হেতু, মূল, রোগের কারণ, অন্তত, বিপদ
তথ্যসূত্র:
- বাংলা একাডেমী ব্যাবহারিক বাংলা অভিধান,ডক্টর মুহম্মদ এনামুল হক সম্পাদিত। পৃষ্ঠা:৬৮৪
- বঙ্গীয় শব্দকোষ প্রথম খণ্ড, হরিচরণ বন্দ্যোপাধ্যায় সংকলিত, সপ্তম মুদ্রণ ২০০৮, সাহিত্য আকাদেমি, জীবন তারা, ২৩এ/৪৪এক্স, ডায়মণ্ড হারবার রোড, কলকাতা ৭০০০৫৩। পৃষ্ঠা:১২০৫