নিদানকাল
বানান বিশ্লেষণ: ন্+ই+দ্+আ+ন্+অ+ক্+আ+ল্+অ
উচ্চারণ: ni.dan.kal (নি.দান্.কাল্)
শব্দ উৎস: সংস্কৃত নি+√দা+অন (नि + √दा + अन)>নিদান+সংস্কৃত √কল্+অ (कल् + अ)>কাল>বাংলা নিদানকাল
পদ: বিশেষণ
অর্থ: অন্তিম সময়, বিপদের সময়
অকূল নদীর পাড়ে দেখা দিও বন্ধুরে...
নিদানকালেতে দিও দেখা, অকূল নদীর পাড়ে [জালাল উদ্দিন খাঁ] [তথ্য]
[জালালগীতিকা সমগ্র, সম্পাদনা যতীন সরকার, নন্দিত প্রকাশনী। গান-৩৮৩]
ভবে এসে হয়েছি এক মায়ার ঢেকি...
লালন বলে নিদানকালে খাই যেন সদগুরুর লাথি [লালন ফকীর] [তথ্য]
[অখণ্ড লালনসঙ্গীত, আবদেল মাননান সম্পাদিত, রোদেলা প্রকাশনী। গান-৪৪৬]
বল ভাই মাভৈঃ মাভৈঃ, নব যুগ ঐ এলো ঐ...
আনব বিধান নিদানকালের বর রে [কাজী নজরুল ইসলাম] [তথ্য]
[নজরুল-সঙ্গীত সংগ্রহ, নজরুল ইন্সটিটিউট, ঢাকা। গান-৫১৯]
চল রমণ সাধুর বাজারে...
গুরু বিনে নিদানকালে কে সুধাইবে তোরে । [শ্রী রাধারমণ দত্ত] [তথ্য]
[বাউল কবি রাধারমণ গীতি সংগ্রহ, বিজনকৃষ্ণ চৌধুরী সম্পাদিত, বুক ওয়াল্ড, আগরতলা, ত্রিপুরা। গান-৫৩]
ও বাহে দেওয়ানীর ব্যাটা, গ্রুপ নেওয়া হইল ভীষণ লেঠা...
নিদানকালে লোন নিল সরকার এখন হুমকি দিল [নিবারণ পণ্ডিত] [তথ্য]
[গণসংগীত সংগ্রহ, সুব্রত রুদ্র সম্পাদিত, নাথ ব্রাদার্স, কলকাতা। গান-২০]
মন ভুলো না কথার ছলে...
রামপ্রসাদ বলে নিদানকালে, [শ্রী রামপ্রসাদ সেন] [তথ্য]
[বাঙালির গান, দুর্গাদাস লাহিড়ি, পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি। গান-৩০]
সমার্থক শব্দাবলী: বিপদমুহূর্ত
তথ্যসূত্র:
- বাংলা একাডেমি ব্যাবহারিক বাংলা অভিধান, ডক্টর মুহম্মদ এনামুল হক সম্পাদিত। পৃষ্ঠা: ৬৮৪ ও ২৫৭
- বঙ্গীয় শব্দকোষ প্রথম খণ্ড, হরিচরণ বন্দ্যোপাধ্যায় সংকলিত, সপ্তম মুদ্রণ ২০০৮, সাহিত্য আকাদেমি, জীবন তারা, ২৩এ/৪৪এক্স, ডায়মণ্ড হারবার রোড, কলকাতা ৭০০০৫৩। পৃষ্ঠা:১২০৫