নিহার
বানান বিশ্লেষণ: ন্+ই+হ্+আ+র্+অ
উচ্চারণ: ni.har (নি.হার্)
শব্দ উৎস: সংস্কৃত নিরীক্ষণ (निरीक्षण)>বাংলা নিহার
পদ: ক্রিয়া
অর্থ: নিরীক্ষণ (সম্যকরূপে দর্শন)
খুইজা না পাইলাম তারে নিকুঞ্জ মন্দিরে...
পাই না তারে নিহার কইরে [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-৩৮]

এ স্থানে জনমভরে আমি দুজন...
শুনেছি কেউ কেউ তাঁরে দেখেছে নিহার করে [দুদ্দু শাহ] [তথ্য]
[দুদ্দু শাহের ভাবসঙ্গীত ১, আবদেল মাননান সম্পাদিত, লালন সংঘ। গান-১৭২]

অব মচল উঠা হ্যায় দরিয়াহ...
সাহিল তেরী রাহ নিহারে [গোবিন্দ মুনীশ] [তথ্য]
[গণসংগীত সংগ্রহ, সুব্রত রুদ্র সম্পাদিত, নাথ ব্রাদার্স, কলকাতা। গান-১]

পানকাউর দয়াল পাখি...
মাছরাঙা নিহার করে পানির উপরে তাতে সে মাছ ধরে [লালন ফকীর] [তথ্য]
[অখণ্ড লালনসঙ্গীত, আবদেল মাননান সম্পাদিত, রোদেলা প্রকাশনী। গান-৬৯২]

শ্যাম জানি কই রইলো গো...
রুপ পানে চাইতে চাইতে রুপ নিহারিলো [শ্রী রাধারমণ দত্ত] [তথ্য]
[বাউল কবি রাধারমণ গীতি সংগ্রহ, বিজনকৃষ্ণ চৌধুরী সম্পাদিত, বুক ওয়াল্ড, আগরতলা। গান-৫১১]

প্রথম বয়স রাই রসরঙ্গিণী...
দিগ নিহারই সেই [শ্রী রামপ্রসাদ সেন] [তথ্য]
[বাঙালির গান, দুর্গাদাস লাহিড়ি, পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি। গান-২১৯]
সমার্থক শব্দাবলীঃ দেখা, দর্শন, অনুসন্ধান
তথ্যসূত্র