নচিহত
বানান বিশ্লেষণ: ন্+অ+চ্+ই+হ্+অ+ত্+অ
উচ্চারণ: noci.hot (নোচি.হত্)
শব্দ উৎস: আরবি নসিহাত (نَصِيحَة)>বাংলা নছিহত>আঞ্চলিক নচিহত
পদ: বিশেষ্য
অর্থ: ধর্মসম্বন্ধীয় উপদেশ
দয়াল নবিজি তুমি শফিউল উম্মত...
সবখানে বাখান তোমার, শুনি যত নচিহত [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-৫০]

আয় পেছার, কার রেয়াজাত...
চান্দ নছিহত কিয়া হু আয় পেছার [দেওয়ান আবদুল আযীয] [তথ্য]
[দেওয়ান আযীয, আযীযীয়া দরবার শরীফ,রামমালা রোড,ঠাকুরপাড়া, কুমিল্লা। গান-১৭৪]
সমার্থক শব্দাবলী: নসিহত, নছিহত, নছীহত, সদুপদেশ
তথ্যসূত্র