অঙ্কুশ
বানান বিশ্লেষণ: অ+ঙ্+ক্+উ+শ্+অ
উচ্চারণ: ong.kush (ওঙ্.কুশ্)
শব্দ উৎস: সংস্কৃত অঙ্কুশ>বাংলা অঙ্কুশ
রূপাতাত্ত্বিক বিশ্লেষণ:
অঙ্ক্ (গমন করা)+উশ, কর্তৃবাচ্য
পদ: বিশেষ্য
অর্থ: যা মর্ম স্থানে গমন করে। হস্তি চালনার সময় মাহুত যার দ্বারা মাথায় আঘাত করে হাতি পরিচালনা করে
সমার্থক শব্দাবলি
আঁকশি, ডাঙ্গশ, হস্তিতাড়নদণ্ড
প্রয়োগ: বাংলা লোকগানে এই শব্দটি, আঘাত দ্বারা জাগরিত করার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। যেমন-
কোথা হতে এলেম ওরে এ ভব সংসারে...
নাম নিয়ে তুই শুদ্ধরে কর, ভক্তি শ্রদ্ধা জ্ঞান অঙ্কুশে [জালাল উদ্দিন খাঁ] [তথ্য]
[জালালগীতিকা সমগ্র, সম্পাদনা যতীন সরকার, নন্দিত প্রকাশনী। গান-৬৪৩]

তথ্যসূত্র: