পানা
বানান বিশ্লেষণ: প্+আ+ন্+আ
উচ্চারণ: pana (পানা)
শব্দ উৎস: ফার্সি পানাহ (پناه)>বাংলা পানা
পদ: বিশেষ্য
অর্থ:
১. আশ্রয়
এলাহি আল আমিন আল্লাহ পরোয়ার...
পানা চাই ভানু আমি, নবিজির তুফাইলে [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-২৮]

গেলোরে জানা গেলো তোর ইতরপনা...
যেতে হবে আখেরে পাবে না কোথাও পানা [দুদ্দু শাহ] [তথ্য]
[দুদ্দু শাহের ভাবসঙ্গীত ১, আবদেল মাননান সম্পাদিত, লালন সংঘ। গান-২৪৩]

আল্লাহুম্মা ছল্লিয়ালা দরুদ মোস্তফার...
পানা দেও বারি তায়ালা, আমরা গুনাগার [কালা শাহ] [তথ্য]
[কালাশাহ গীতিসমগ্র, নন্দলাল শর্মা সম্পাদিত, মাতৃভূমি প্রকাশনী। গান-৮৫]

রে মন চাও যদি মঙ্গল...
আল্লা নবী না চিনিলে, পানা চাইবে কই [খালেক দেওয়ান] [তথ্য]
[খালেক দেওয়ান গীতি সমগ্র ১ম খণ্ড, হাসানুল কবীর সম্পাদিত, র‌্যামন পাবলিশার্স। গান-৩৪০]
২. কচুরীপানা
মোরা ছুটব মোরা খেল্‌ব বসে কুঁড়ে হয়ে থাক্‌ব না...
গ্রামে ও জেলায় জলেতে হেলায় কভু পানা ঘাস রাখব না [গুরুসদয় দত্ত] [তথ্য]
[ব্রতচারী প্রবেশ বাংলাদেশ সংস্করণ, ওয়াহিদুল হক সম্পাদিত, ব্রতচারী সমিতি বাংলাদেশ। পৃষ্ঠা-২৪]

স্বভাব তো কখনো যাবে না...
থাকিলে ডোবাখানা হবে কচুরী পানা [গুরুদাস পাল] [তথ্য]
[গণসংগীত সংগ্রহ, সুব্রত রুদ্র সম্পাদিত, নাথ ব্রাদার্স। গান-৬]

আমার মন করে উদাসী গো, কোন বনে বাজাও বাঁশি...
গাঙ্গে আইলো নয়া রে পানি, ভাসিয়া যায় পানা [জালাল উদ্দিন খাঁ] [তথ্য]
[জালালগীতিকা সমগ্র, সম্পাদনা যতীন সরকার, নন্দিত প্রকাশনী। গান-১৯৫]

দেখে শুনে আন্‌‌‌‌লি রে কড়ি...
রাশি রাশি ভেসে ওঠে রে পানা [রজনীকান্ত সেন] [তথ্য]
[রজনীকান্ত সঙ্গীত সমগ্র, সুনীলময় ঘোষ ও নিশীথ সাধু সম্পাদিত, সাহিত্যম্। গান-১৭৪]
সমার্থক শব্দাবলীঃ শরণ, কস্তুরী


তথ্যসূত্র: