পাঙ্খা
বানান বিশ্লেষণ: প্+আ+ঙ্+খ্+আ
উচ্চারণ: pang.kha (পাঙ্.খা)
শব্দ উৎস: সংস্কৃত পক্ষ (पक्ष)>বাংলা পাখা>আঞ্চলিক পাঙ্খা
পদ: বিশেষ্য
অর্থ: পাখা
ও শ্যাম বন্ধুয়ারে, ও বন্ধু আমি তোমার দরশন ভিখারিরে...
আর বন্ধের আতে তালের পাঙ্খা [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-৩১]

এই দেহ স্টীমার নূর নবী প্যাসেঞ্জার...
দুই ধারেতে দুইটি পাঙ্খা [দুর্বিন শাহ] [তথ্য]
[দুর্বিন শাহ সমগ্র, সুমনকুমার দাশ সম্পাদিত, উৎস প্রকাশন। গান-১২৫]

ঢেউ দিয়োনা ঢেউ দিয়োনা...
পাঙ্খা নাই উড়িয়া যাইতাম [শ্রী রাধারমণ দত্ত] [তথ্য]
[বাউল কবি রাধারমণ গীতি সংগ্রহ, বিজনকৃষ্ণ চৌধুরী সম্পাদিত, বুক ওয়াল্ড, আগরতলা, ত্রিপুরা। গান-৪১৩]

সমার্থক শব্দাবলীঃ ব্যজনী, পাখা, ডানা


তথ্যসূত্র: