পাছ আনপাছ
বানান বিশ্লেষণ: প্+আ+ছ্+অ | আ+ন+প্+আ+ছ্+অ
উচ্চারণ: pas | an.pas (পাস্ | আন্.পাস)
শব্দ উৎস: ইংরেজী পাস (pass)>বাংলা পাছ | বাংলা আন্ (অন্যথা)+ইংরেজী পাস (pass)>বাংলা আনপাছ
পদ: ক্রিয়া
অর্থ: দমসাধনার ক্ষেত্রে দম গ্রহণ ও ত্যাগের বিশেষ পদ্ধতি
খুইজা না পাইলাম তারে নিকুঞ্জ মন্দিরে...
পাছ আনপাছ দ্বিদমে করো সার [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-৩৮]

লোকে বলে বলে রে আল্লার কাম করলাম না...
কেউ বলে দমে দমে পাছ আনপাছ করা [হাছন রাজা] [তথ্য]
[হাছন রাজা সমগ্র, দেওয়ান মোহাম্মদ তাছাওয়ার রাজা, পাঠক সমাবেশ। গান-৪৪৬]

লাইলাহা ইল্লা লাহু বল দিন গেলো...
নফি আর এছবাত, পাছ-আনপাছ মিলাইয়া সাথ [কালা শাহ] [তথ্য]
[কালাশাহ গীতিসমগ্র, নন্দলাল শর্মা সম্পাদিত, মাতৃভূমি প্রকাশনী। গান-২১]

ও মন, বলিরে এখন, কোন্ কৌশলে...
‘পাছ আনপাছ’ জরবের চোটে মাগ্‌জা সাফা হয় [দেওয়ান আবদুল আযীয] [তথ্য]
[দেওয়ান আযীয, আযীযীয়া দরবার শরীফ,রামমালা রোড,ঠাকুরপাড়া, কুমিল্লা। গান-১৪]
সমার্থক শব্দাবলীঃ শ্বাস-প্রশ্বাস
তথ্যসূত্র: