পিলাইবে
বানান বিশ্লেষণ: প্+ই+ল্+আ+ই+ব্+এ
উচ্চারণ: pila.ibe (পিলা.ইবে)
শব্দ উৎস: হিন্দি পিলানা (पिलाना [পান করানো])+ইবে (ভবিষ্যৎ অর্থে)>বাংলা পিলাইবে
পদ: ক্রিয়া
অর্থ:
১. পান করাবে
আল্লা আল্লা বলো ভাই যত মুমিনান...
দুধ পিলাইবে তারে কোলে উঠাইয়া [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-১৯]
মোহাম্মদ রাসুলুল্লা নায়েবে আল্লার...
উম্মতকে পানি পিলাইবে হইয়া হুশিয়ার [দুর্বিন শাহ] [তথ্য]
[দুর্বিন শাহ সমগ্র, সুমনকুমার দাশ সম্পাদিত, উৎস প্রকাশন। গান-৪০]
সমার্থক শব্দাবলীঃ খাওয়াবে (শুধুমাত্র তরল খাবারের ক্ষেত্রে)
তথ্যসূত্র:
- হিন্দী-বাংলা-ইংরেজী ত্রিভাষা কোষ ২য় খণ্ড (ন-ল), কেন্দ্রীয় হিন্দি নির্দেশালয়, শিক্ষা বিভাগ, মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক (ভারত সরকার)। পৃষ্ঠা:২৫৬
- বাংলা একাডেমী ব্যাবহারিক বাংলা অভিধান,ডক্টর মুহম্মদ এনামুল হক সম্পাদিত। পৃষ্ঠা:৭৫৬