পঞ্চ লাল
বানান বিশ্লেষণ: প+ঞ্+চ্+অ | ল্+আ+ল্+অ
উচ্চারণ: pon.cho | lal (পন্.চো | লাল)
শব্দ উৎস: সংস্কৃত পঞ্চন্>ফার্সি পন্‌চ>বাংলা পঞ্চ | সংস্কৃত লালক>হিন্দী লাল>বাংলা লাল
পদ: বিশেষ্য
অর্থ:
১. পাঁচ প্রিয় (পঞ্চ ইন্দ্রিয়: দর্শন, শ্রবন, ঘ্রাণ, স্পর্শ, আস্বাদ)
আরে মন বলি তোরে, বারেবারে...
পঞ্চ লাল, বত্রিশ মতি, সঙ্গের সাথী [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-১৮]

সমার্থক শব্দাবলীঃ পঞ্চ আত্মা


তথ্যসূত্র: