পঞ্চরস
বানান বিশ্লেষণ: প+ঞ্+চ্+অ+র্+অ+স্+অ
উচ্চারণ: pon.cho.rosh (পন্.চো.রস্)
শব্দ উৎস: সংস্কৃত পঞ্চ+রস (পञ्चरस)>বাংলা পঞ্চরস
পদ: বিশেষ্য
অর্থ: বৈষ্ণব শাস্ত্র অনুসারে পাঁচটি রস শান্ত, দাস্য, বাৎসল্য, সখ্য ও মাধুর্যকে একত্রে পঞ্চরস বলা হয়।
তোরা আয় গো সখীগণ...
বিনামূল্যে খরিদ করো পঞ্চরসের ধন [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-৪৫]

গড়ের মাঠে বড়লাটে দিয়াছে এক ম্যাচ খেলা...
বিপক্ষের পঞ্চরসে, যোগ দিয়া বাড়ায় জ্বালা [জালাল উদ্দিন খাঁ] [তথ্য]
[জালালগীতিকা সমগ্র, সম্পাদনা যতীন সরকার, নন্দিত প্রকাশনী। গান-২৬৯]

ঝাপ দিলে কী হবে নদীতে...
পঞ্চরসের রসিক যারা, রস উঠাইয়া খেলে তারা [কালা শাহ] [তথ্য]
[কালাশাহ গীতিসমগ্র, নন্দলাল শর্মা সম্পাদিত, মাতৃভূমি প্রকাশনী। গান-১৮৬]

আদিতে অলখ নিরঞ্জন গুপ্ত ধনানাগে গোপন...
পঞ্চআত্মার পঞ্চপ্রেমে পঞ্চরস হইল উদয় [খালেক দেওয়ান] [তথ্য]
[খালেক দেওয়ান গীতি সমগ্র ১ম খণ্ড, হাসানুল কবীর সম্পাদিত, র‌্যামন পাবলিশার্স। গান-৮]

আমি পাইয়া কুমতি সঙ্গ মনমতি সঙ্গ সদায় পুড়ে...
আমি পঞ্চরসে রসিক পাইয়ে তার সঙ্গে প্রেম হইলো না রে [শ্রী রাধারমণ দত্ত] [তথ্য]
[বাউল কবি রাধারমণ গীতি সংগ্রহ, বিজনকৃষ্ণ চৌধুরী সম্পাদিত, বুক ওয়াল্ড, আগরতলা, ত্রিপুরা। গান-১৩]
সমার্থক শব্দাবলীঃ পাঁচরস
তথ্যসূত্র: