পন্থ
বানান বিশ্লেষণ: প্+অ+ন্+থ্+অ
উচ্চারণ: pon.tho (পন্.থো)
শব্দ উৎস: সংস্কৃত পন্থাঃ (पन्थाः)>বাংলা পন্থ
পদ: বিশেষ্য
অর্থ:
১. পথ, রাস্তা
আমি বসে রইলাম পন্থ নিরক্ষিয়া [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু। সুমনকুমার দাশ সম্পাদিত। অন্বেষা প্রকাশনী। গান-৯]

দুই নয়নের বহে ধারা মুছব কত আঞ্চলে প্রাণ জ্বলে...
আমি পন্থপানে চাইয়া রইলাম, দেখা ঘটল না মোর কপালে [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-৫২]

আসবে বলে পন্থ চাইয়া দেখি তব মুখ [দুর্বিন শাহ] [তথ্য]
[দুর্বিন শাহ সমগ্র, সুমনকুমার দাশ সম্পাদিত, উৎস প্রকাশন। গান-২৬২]

পথে গেলে পন্থ ভুলায়, খুজিলে সে অমনি পলায় [জালাল উদ্দিন খাঁ] [তথ্য]
[জালালগীতিকা সমগ্র, সম্পাদনা যতীন সরকার, নন্দিত প্রকাশনী। গান-১১]

যেই না পন্থ দিয়া যাইত চলিয়া [খালেক দেওয়ান] [তথ্য]
[খালেক দেওয়ানের ভাবের গান, দেওয়ান আব্দুল খালেক মিয়া, বাউল কথা প্রকাশ। গান-৩০৪]

এগো ছাড় পন্থ লজ্জাবারণ কররে শ্যাম রাধাকান্ত [রাধারমণ দত্ত] [তথ্য]
[বাউল কবি রাধারমণ গীতি সংগ্রহ। সম্পাদনা: বিজনকৃষ্ণ চৌধুরী। বুক ওয়াল্ড, আগরতলা। গান-৩২৫]
২. ধর্মমত, ধর্ম সম্প্রদায়
শরীয়তে তাছলিম নিয়া, তরিকতে পন্থ পাইয়া [দেওয়ান আবদুল আযীয] [তথ্য]
[দেওয়ান- আযীয, আযীযীয়া দরবার শরীফ, কুমিল্লা। গান-১১৪]

পন্থির সনে পন্থ লইয়া, ঈমানের নৌকায় বান্ধো দাড় [কালা শাহ] [তথ্য]
[কালাশাহ গীতিসমগ্র, নন্দলাল শর্মা সম্পাদিত, মাতৃভূমি প্রকাশনী। গান-৯৩]
৩. আদর্শ
হাছন রাজার এই মত নয় ভাই নয় এই পন্থ [হাছন রাজা] [তথ্য]
[হাছন রাজা সমগ্র, দেওয়ান মোহাম্মদ তাছাওয়ার রাজা, পাঠক সমাবেশ। গান-৩৪৬]

সমার্থক শব্দাবলীঃ সড়ক, সরণি, কানাল, তরিকা, কৌশল, উপায়, মতাদর্শ


তথ্যসূত্র: