পরজন্দ
বানান বিশ্লেষণ: প্+অ+র+জ্+অ+ন্+দ্+অ
উচ্চারণ: por.zon.do (পর্.জন্.দো)
শব্দ উৎস: ফার্সি ফরজান্দ (فرزند)>বাংলা পরজন্দ
পদ: বিশেষ্য
অর্থ: সন্তান
কে আছে রে ভাই হাশরের দিনে...
নবিজির পরজন্দ জহুরা, তামাম আলমে বলে মা [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-৩৬]
জাগো ভাই দলে দলে শ্রোতা যত ভুমন্ডলে...
ইয়ার পরজন্দগন শহীদ হইয়া [দুর্বিন শাহ] [তথ্য]
[দুর্বিন শাহ সমগ্র, সুমনকুমার দাশ সম্পাদিত, উৎস প্রকাশন। গান-৩৪৮]
সমার্থক শব্দাবলী : আওলাদ
তথ্যসূত্র
- বাংলা একাডেমি ব্যাবহারিক বাংলা অভিধান, ডক্টর মুহম্মদ এনামুল হক সম্পাদিত। পৃষ্ঠা: ৮০১
- ফার্সী-বাংলা-ইংরেজী অভিধান, ড. আলী আভারসাজী, ইরানের সাংস্কৃতিক কেন্দ্র, ঢাকা। পৃষ্ঠা: ৬৪৯