পয়গম্বর
বানান বিশ্লেষণ: প্+অ+য়+গ্+অ+ম্+ব্+অ+র্+অ
উচ্চারণ: poy.gom.bor (পয়.গম্.বর্)
শব্দ উৎস: ফার্সি পয়গম্বার (پیغمبر)>বাংলা পয়গম্বর
পদ: বিশেষ্য
অর্থ:
১. নবি (আল্লাহর প্রেরিত দূত)
একদিন তোর এই দেহের বসতি ছাড়তে হবে...
কত পয়গম্বর শাহ সেকান্দর, আউলিয়া-আবদাল [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-২৭]
ধন্য বলব কারে, হারে...
দীনের নবী শেষ পয়গম্বর অসীম কৌশল প্রচার করে [দেওয়ান আবদুল আযীয] [তথ্য]
[দেওয়ান আযীয, আযীযীয়া দরবার শরীফ,রামমালা রোড,ঠাকুরপাড়া, কুমিল্লা। গান-১২৩]
নাম ছাড়া এক ডাক রইয়াছে...
ধ্যানে দিদার গেলো পাইয়া ওলি আল্লা পয়গম্বর [দুর্বিন শাহ] [তথ্য]
[দুর্বিন শাহ সমগ্র, সুমনকুমার দাশ সম্পাদিত, উৎস প্রকাশন। গান-৮৭]
এশকেতে আউলিয়া বন্দী দ্বীনিয়াতে পয়গম্বর... [জালাল উদ্দিন খাঁ] [তথ্য]
[জালালগীতিকা সমগ্র, সম্পাদনা যতীন সরকার, নন্দিত প্রকাশনী। গান-৩৩৯]
আছলাম আলাইকুম দিলাম সভায় মোমীনগণ...
প্রথমে ছালাম করি পীর পয়গম্বর, শাহানূরী গো [কালা শাহ] [তথ্য]
[কালাশাহ গীতিসমগ্র, নন্দলাল শর্মা সম্পাদিত, মাতৃভূমি প্রকাশনী। গান-২১৬]
আল্লা কিরে পাবি মন তুই নবী না চিনে...
পীর অর্থ পয়গম্বর নবী ভালো করে চিনে নিবি [খালেক দেওয়ান] [তথ্য]
[খালেক দেওয়ান গীতি সমগ্র ১ম খণ্ড, হাসানুল কবীর সম্পাদিত, র্যামন পাবলিশার্স। গান-৩৬৯]
কী আইন আনিলেন নবী সকলের শেষে...
তবে নবী কি খাস পয়গম্বর আমি ভেবে না পাই দিশে [লালন ফকীর] [তথ্য]
[অখণ্ড লালনসঙ্গীত, আবদেল মাননান সম্পাদিত, রোদেলা প্রকাশনী। গান-২৫]
[লালন সমগ্র, আবুল আহসান চৌধুরী সম্পাদিত, পাঠক সমাবেশ। গান-১৭০]
আল্লা নামের দরখ্তে ভাই ফুটেছে এক ফুল...
পয়গম্বর ফেরেশ্তা হুর পরী ফকির ওলি [কাজী নজরুল ইসলাম] [তথ্য]
[নজরল-সঙ্গীত সংগ্রহ, রশিদুন্ নবী সম্পাদিত, নজরুল ইন্সটিটিউট। গান-১১১০]
সমার্থক শব্দাবলীঃ বাণীবাহক, বার্তাবাহক, রসুল, পয়গাম্বর, পয়গাম্বার
তথ্যসূত্র
- বাংলা একাডেমী ব্যাবহারিক বাংলা অভিধান,ডক্টর মুহম্মদ এনামুল হক সম্পাদিত। পৃষ্ঠা: ৭১৮